পুজোর আগেই ধামাকা! রাজ্য সরকারের বড় ঘোষণায় একলাফে ৫ থেকে ১০ হাজার টাকা বাড়ল শিক্ষকদের বেতন

উৎসবের মরশুম ও দুর্গাপুজোর ঠিক আগে রাজ্যের লক্ষাধিক চুক্তিভিত্তিক স্কুল শিক্ষক, পার্শ্ব শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মুখে চওড়া হাসি ফুটিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। স্কুল শিক্ষাদফতরের প্লানিং অ্যান্ড বাজেট শাখার পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, আজ, ১ অক্টোবর থেকেই এই বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভা ও রাজ্যপালের অনুমোদনের পরেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কাদের কত টাকা বেতন বাড়ল?
স্কুল শিক্ষাদফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতনে একলাফে ৫,০০০ থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে:

প্রাথমিক ও এসএসকে: প্রাথমিক স্তরের প্যারা টিচার ও এসএসকে-র সহায়কদের বেতন ১১,৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে।

উচ্চ প্রাথমিক ও এমএসকে: উচ্চ প্রাথমিকের প্যারা টিচার এবং এমএসকে-র শিক্ষকদের বেতন ১৫,৫২৩ টাকা থেকে বাড়িয়ে ২০,৫২৩ টাকা করা হয়েছে।

শিক্ষাবন্ধু ও স্পেশাল এডুকেটর: শিক্ষাবন্ধুদের নতুন বেতন হয়েছে ১৪,৯৫৪ টাকা এবং স্পেশাল এডুকেটরদের বেতন বাড়িয়ে করা হয়েছে ১৯,৯২৪ টাকা।

পার্ট-টাইম শিক্ষক ও কর্মী: পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষক (নতুন বেতন ২০,২১৮ টাকা), অ্যাকাডেমিক সুপারভাইজার (১৮,৭৮১ টাকা) এবং পিএ-কাম-ডিইও-দের (১৯,৭৭৪ টাকা) বেতন ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

প্রধান শিক্ষক ও অন্যান্য: মুখশিক্ষক এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের বেতন একলাফে ৬,০০০ টাকা বাড়িয়ে যথাক্রমে ২২,১৭৮ টাকা ও ২৫,৬৯২ টাকা করা হয়েছে।

ম্যানেজমেন্ট স্টাফদের বেতন বৃদ্ধি তিন ধাপে
ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে বর্তমান বেতনের ওপর ভিত্তি করে তিনটি আলাদা ধাপে বেতন বাড়ানো হয়েছে—

২৫ হাজার টাকার নিচে যাঁদের বেতন, তাঁদের ৫,০০০ টাকা বৃদ্ধি পাবে।

২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে থাকা কর্মীদের বেতন ৭,০০০ টাকা বাড়বে।

৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে থাকা কর্মীরা পাবেন একলাফে ১০,০০০ টাকা বেতন বৃদ্ধি।

স্কুল শিক্ষাদফতরের অতিরিক্ত সচিব ইশা মুখোপাধ্যায়ের জারি করা এই নতুন নির্দেশিকার ফলে পুজোর আগেই রাজ্যজুড়ে চুক্তিভিত্তিক ও পার্শ্ব শিক্ষকদের পরিবারে উৎসবের আনন্দ আরও দ্বিগুণ হয়ে উঠল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *