OMG! ভয়ানক খেলায় মেতেছিলেন প্রেমিক-প্রেমিকা, তারপর…যা ঘটলো?

কিছু ঘটনা ভুলে যাওয়ার মতো নয়। পৃথিবীতে পরিকল্পিত হত্যাকান্ড যেমন ঘটে-তেমনি অপরিকল্পিত হত্যাকান্ডও ঘটে। অনেক সময় খেলার ছলেও প্রাণ দেয় কেউ-কেউ। বাড়িতে বসে আয়েস করে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছিলেন যুগল। তারপরেই শুরু হয়েছিল ‘খেলা’। এমনই ভয়ানক সেই খেলা, যে প্রাণই হারালেন প্রেমিক। মজার ছলে নাকি তাকে স্যুটকেসে ভরে তা বন্ধ করে দিয়েছিলেন প্রেমিকা। সেই ঘটনাতেই এবার প্রেমিকার বিরুদ্ধে প্রেমিককে খুনের অভিযোগ আনল পুলিশ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তিন বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

জর্জ টরেস জুনিয়র নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন সারা বুন নামে এক তরুণী। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে একদিন নিজেদের বাড়িতে বসে ‘লুকোচুরি’ খেলছিলেন তারা। সঙ্গে চলছিল মদ্যপান। খেলার সময় জর্জ একটি স্যুটকেসের ভিতর লুকিয়ে পড়েছিলেন। যদিও কিছুক্ষণ পরেই প্রেমিককে খুঁজে পেয়ে যান সারা। এরপরেই রাগ করে তিনি প্রেমিককে জোর করে ঐ স্যুটকেসের ভেতরেই ঢুকিয়ে বাইরে থেকে সেটি বন্ধ করে দেন।

প্রথমে সমস্যা না হলেও কিছুক্ষণ পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয় জর্জের। বন্ধ স্যুটকেসের ভেতর থেকেই চিৎকার করে তিনি বলতে থাকেন, ‘আমার দম আটকে আসছে!’

সারা ভেবেছিলেন, ইচ্ছে করে আর্তনাদ করছেন জর্জ। তাই রাগ করে স্যুটকেস না খুলেই ঘুমোতে চলে যান তিনি। ভেবেছিলেন, প্রেমিক নিজেই ঠিক তার ভেতর থেকে বেরিয়ে আসবেন। কিন্তু সেরকমটা আদৌ হয়নি। বরং সকালবেলা ফোনের আওয়াজে ঘুম ভাঙার পর তার খেয়াল হয়, জর্জ কোথাও নেই। আগের রাতের খেলার কথা মনে পড়তেই তড়িঘড়ি সুটকেস খোলেন সারা। দেখেন, অচেতন অবস্থায় তার ভেতরেই পড়ে রয়েছেন জর্জ। শ্বাসও পড়ছে না তার।

ততক্ষণে ‘মজা’র ফল বুঝতে পেরেছেন তিনি। সময় নষ্ট না করে ৯১১ ডায়াল করে সারা খবর দেন পুলিশে। তারপর তো থানা-পুলিশ-হাসপাতালে দৌড়াদৌড়ি। চিকিৎসকরা জানান, শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে জর্জের। এই ঘটনায় সেই সময়েই সারাকে গ্রেফতার করেছিল পুলিশ। সারার দাবি, ব্যাপারটা যে এই জায়গায় পৌঁছাবে, তা তিনি ঘুণাক্ষরেও অনুমান করতে পারেননি।

দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এসব কথায় মন গলেনি পুলিশ কিংবা আদালতের। ঘটনার তিন বছর পর তার বিরুদ্ধে প্রেমিককে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ এনেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *