“এক হাতে জামাত, অন্যহাতে…”—ইন্ডি জোটের বৈঠকে দিল্লি যাওয়ার আগেই মমতাকে তুলোধোনা শুভেন্দুর!

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার ‘ইন্ডি’ জোটের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। আর এই বৈঠককে কেন্দ্র করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর কড়া গোয়েন্দা নজরদারির দাবি তুলেছেন শুভেন্দু। মমতাকে নিশানা করে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগও এনেছেন তিনি।

দিল্লি সফর ও ‘ইন্ডি’ জোটের বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “দিল্লিতে কী করতে যাচ্ছেন? দিমাগি নকশালদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সবাই জানেন। পুলিশকে বলব ও গোয়েন্দাকে বলব ভালো করে নজর রাখবেন। এর সঙ্গে দেশবিরোধী শক্তির যেন বৈঠক না হয়। দিমাগি নকশালদের মূল মন্ত্রণাদাতা হয়েছেন উনি। এক হাতে জামাত, আরেক হাতে দিমাগি নকশাল, দুইজনকে নিয়ে চলছেন।”

রাজনৈতিক মহলের মতে, জাতীয় রাজনীতিতে ‘ইন্ডি’ জোটের বৈঠক এবং মমতার এই দিল্লি সফরকে কেন্দ্র করে রাজ্যের দুই হেভিওয়েট নেতার এই বাকযুদ্ধ নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে শুরু হয়েছে জোর তরজা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *