এক নজরে হুবহু এক দেখতে দুই মুরগির ছবিতে লুকিয়ে ৩টি মারাত্মক ফারাক, খুঁজে পেলে আপনি জিনিয়াস

ছোটবেলায় কমবেশি আমরা প্রত্যেকেই নানা ধরনের ধাঁধা সমাধান করেছি। কার কতখানি বুদ্ধি, তা অনেক সময়ই এই ধাঁধা সমাধানের ক্ষমতা দিয়ে বিচার করা হতো। তবে এখন আর বইয়ের পাতার সেই ধাঁধার চল সেভাবে নেই। তার জায়গা দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকা হরেক রকমের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। মস্তিষ্কে শান দিতে এবং বুদ্ধিমত্তা যাচাই করতে আজকাল নেটপাড়ার বাসিন্দারা এই ‘চোখের ধাঁধা’ সমাধানের নেশায় মত্ত থাকেন। আপাতদৃষ্টিতে ছবিগুলিকে সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়ে থাকে নানা কায়দাকানুন। আজ তেমনই এক আকর্ষণীয় অপটিক্যাল ইলিউশন নিয়ে হাজির হয়েছি আমরা, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুণ শোরগোল ফেলেছে।
কী রয়েছে আজকের চ্যালেঞ্জে?
সামনে আসা এই ভাইরাল ছবিতে পাশাপাশি দুটি মুরগির কার্টুন দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিটি ছবিতেই একটি করে বড় মুরগি এবং একটি করে ছানা রয়েছে। এক ঝলক দেখলে মনে হবে, ছবি দুটি হুবহু এক এবং এতে কোনো তফাত নেই। তবে আদতে তা নয়। প্রায় ৯৯ শতাংশ এক দেখতে এই দুটি ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে ৩টি সূক্ষ্ম পার্থক্য। আর সেই অমিলগুলিকেই খুঁজে বের করা হলো আজকের চ্যালেঞ্জ।
এই কঠিন কাজটি সম্পন্ন করার জন্য আপনার হাতে সময় রয়েছে মাত্র ১২ সেকেন্ড। ঘড়ির কাঁটা মেলানোর আগেই ঝটপট চোখ বুলিয়ে নিন ছবিতে এবং খুঁজে বের করুন ৩টি পার্থক্য।
মিলল কি উত্তর?
তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় চোখের সামনে থাকা স্পষ্ট জিনিসও মিস হয়ে যায়। তাই ঠান্ডা মাথায় খুঁটিয়ে দেখার চেষ্টা করুন। নির্ধারিত সময় কি ফুরিয়ে এল? আপনি কি ১২ সেকেন্ডের মধ্যে ৩টি পার্থক্য খুঁজে পেতে সফল হলেন? উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তবে আপনাকে জান আর অভিনন্দন, আপনার বুদ্ধি সত্যিই প্রখর। আর যদি উত্তর ‘না’ হয়, তবে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, কোথায় লুকিয়ে রয়েছে সেই অমিলগুলি, তা আমরাই বুঝিয়ে দিচ্ছি।
প্রথমত, ছবি দুটিতে থাকা বড় মুরগি দুটির ডানার দিকে ভালোভাবে লক্ষ্য করুন। দেখবেন, দুই ডানার ডিজাইনের মধ্যে স্পষ্ট তফাত রয়েছে। দ্বিতীয়ত, মুরগির ছানাটি যে ডিমের খোসার মধ্যে রয়েছে, সেটিকে খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন ডিমের খোসার নিচের অংশ দুটি আলাদা। আর তৃতীয় বা শেষ পার্থক্যটি লুকিয়ে রয়েছে ছবির পেছনের অংশে। ভালো করে লক্ষ্য করলেই দেখবেন, একটি ছবির পেছনের বাড়ির ছাদে চিমনি রয়েছে, যা অন্যটিতে নেই!