ফাইভ ষ্টার হোটেলে ৩ মাসে ২৩ লাখ টাকা বিল করে উধাও, অবশেষে পড়লেন ধরা

নিজেকে আবু ধাবি সরকারের আধিকারিক দাবি করে ভারতের দিল্লির এক হোটেলে ছিলেন প্রায় তিন মাস। তারপর ২৩ লাখ টাকা বিল না মিটিয়ে পালিয়েছিলেন এক ব্যক্তি। অবশেষে গ্রেফতার সেই অভিযুক্ত।

দেশটির পুলিশ সূত্রে আনন্দবাজার জানিয়েছে, অভিযুক্তের নাম মাহামেদ শরিফ। বয়স ৪১ বছর। আবু ধাবির নয়, আদতে কর্নাটকের বাসিন্দা তিনি। গত বছর প্রায় তিন মাস থেকে ২৩ লাখ ৪৬ হাজার ৪১৩ টাকা না মিটিয়েই পালিয়েছিলেন তিনি। হোটেল ছাড়ার সময় বেশ কিছু দামি জিনিসও চুরি করেছিলেন।
হোটেলের জেনারেল ম্যানেজার অনুপম দাশগুপ্তের অভিযোগের ভিত্তিতে ১৪ জানুয়ারি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ আগস্ট দিল্লির ঐ বিলাসবহুল হোটেলে থাকতে এসেছিলেন শরিফ।

দাবি করেন, তিনি আরব আমির শাহি সরকারের আধিকারিক। সেখানকার নাগরিকত্বের নথিও দেখিয়েছিলেন। ২০ নভেম্বর হোটেল ছেড়ে দেন। যাওয়ার সময় ২০ লাখ টাকার একটি চেক দেন। অ্যাকাউন্টে টাকা না থাকায় চেক বাতিল হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। ১৯ জানুয়ারি দক্ষিণ কন্নড় থেকে আটক করা হয় শরিফকে। স্থানীয় আদালতে পেশ করা হয়। এখন ঘটনার তদন্ত করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *