এআই-এর মরণফাঁদ রুখতে ঐতিহাসিক ঐকমত্য! মার্কিন কংগ্রেসে আসছে কড়া নিয়ন্ত্রণমূলক আইন?

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অবিশ্বাস্য প্রসারের পাশাপাশি এর সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে লাগাম টানতে এবং প্রযুক্তির অপব্যবহার রোধ করতে এক ঐতিহাসিক ঐকমত্যে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের (House of Representatives) শীর্ষ নেতৃত্ব। যৌথভাবে কড়া আইন প্রণয়নের বিষয়ে সিলমোহর দিয়েছেন তাঁরা।
আইন প্রণয়ের নেপথ্যের কারণ কী?
বিশেষজ্ঞদের মতে, বর্তমান যুগে ডিপফেক, সাইবার নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং ভুল তথ্যের অবাধ ছড়াছড়ির মতো বিষয়গুলি বিশ্বজুড়েই এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন আইনপ্রণেতাদের আশঙ্কা, দ্রুতগতির এই এআই প্রযুক্তির ওপর যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে তা সমাজ ও অর্থনীতির জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।
এই উদ্বেগের কথা মাথায় রেখেই মার্কিন কংগ্রেসের শীর্ষ নেতারা কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ এবং সুরক্ষাকে সুনিশ্চিত করতে দ্রুত সুনির্দিষ্ট আইন আনার ওপর জোর দিচ্ছেন। আমেরিকার এই পদক্ষেপ আগামী দিনে বৈশ্বিক প্রযুক্তি নীতির ক্ষেত্রে এক বড় মোড় পরিবর্তন করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।