ধাঁধা: এই ছবিতে একটি টেলিফোন আছে, ১৫ সেকেন্ডে খুঁজে বের করুন

ছবির ধঁধা মেলাতে যারা পছন্দ করেন, তাদেরকে স্বাগতম। আসুন এই ধাঁধাটি মেলানোর চেষ্টা করা যাক। যাদের চোখ এবং পর্যবেক্ষণ শক্তি খুব ভালো, শুধুমাত্র তারাই ৫ সেকেন্ডে টেলিফোনটি খুঁজে পাবেন। বাকিদের গড়ে ১৫ সেকেন্ড লাগছে। দেখুন তো, আপনিও তার মধ্যেই খুঁজে পান কি না।
সম্প্রতি ইংল্যান্ডের এক আসবাব কোম্পানি এই brainteaser-টি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রকাশ করেছে।কী আছে এই ছবিতে? এটি একটি পরিবারের ছবি। ছবিতে দেখা যাচ্ছে এক পরিবারের চার সদস্য। তার সঙ্গে বাড়ির অনেক-অনেক আসবাব। রংবেরং সেই আসবাবের মধ্যে লুকিয়ে আছে একটি টেলিফোন।

প্রতিষ্ঠানটির পক্ষে মনে করা হচ্ছে, বেশির ভাগ মানুষেরই এই অপটিক্যাল ইলুশানটির সমাধান করতে গড়ে ১৫ সেকেন্ড নেবেন। যাদের তার চেয়ে কম সময় লাগে, ধরে নিতে হবে, তাদের চোখ এবং পর্যবেক্ষণ শক্তি ভালো। তবে সেখানেই শেষ নয়। বলা হয়েছে, কেউ কেউ নাকি এই ধাঁধার সমাধান করেছেন মাত্র ৫ সেকেন্ডে। ধাঁধাটি যারা প্রকাশ করেছে, সেই সংস্থা বলছে, ৫ সেকেন্ডে কেউ যদি খুঁজে পান, তাহলে বুঝতে হবে, তার পর্যবেক্ষণ শক্তি মারাত্মক ভালো।

এবার ভালো করে দেখে নিন পুরো ছবিটি। দেখুন তো, আপনি কত ক্ষণে খুঁজে পান ছবির মধ্যে লুকিয়ে থাকা টেলিফোনটি। দেখলেন তো ছবিটি। এবার ভালো করে দেখে বলুন, কোথায় লুকিয়ে আছে সেই ফোন। তবে যদিও এখনও খুঁজে না পেয়ে থাকন, তাহলে আপনাকে এখটি সূত্র ধরিয়ে দেওয়া যাক। টেলিফোন বলতে, এখানে ল্যান্ডলাইন ফোনের কথা বলা হয়েছে, মোবাইল ফোন বা স্মার্টফোনের কথা নয়। এবার কি খুঁজে পেলেন টেলিফোনটি? যদি না পেয়ে থাকেন, তাহলে দেখে নিন উত্তর।

সব মিলিয়ে কত ক্ষণ সময় লাগল আপনার? এবার এই ধাঁধা পাঠিয়ে দিন আপনার বন্ধুদেরও। দেখুন তারা কত ক্ষণে এই ধাঁধার সমাধান দিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *