“ওয়ানাদের সামনে সমুদ্র না থাকলে সোজা আরব চলে যেত!” রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ মোহন যাদবের

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আসন্ন মধ্যপ্রদেশ সফর নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোরে রাহুল গান্ধীর একটি বিশেষ রাজনৈতিক ও ছাত্র কর্মসূচি থাকার কথা রয়েছে। তার আগেই কংগ্রেস নেতাকে নিশানা করে চরম আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি রাহুল গান্ধীকে ‘মিথ্যার পথে হাঁটা নেতা’ বলে অভিহিত করেছেন এবং বালাঘাটকে নকশাল-মুক্ত করার জন্য তাঁকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

এদিন রাহুল গান্ধীর পারিবারিক রাজনৈতিক ইতিহাস ও নির্বাচন ক্ষেত্র বদল নিয়েও তীব্র কটাক্ষ করেন মোহন যাদব। তিনি বলেন, পণ্ডিত জওহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী থেকে শুরু করে এই পরিবারের কেউই দেশের জন্য কখনো কোনো স্থায়ী ভালো কাজ করেননি। আগে উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বরেলি থেকে লড়ে পিছু হটে ওয়ানাডে গিয়ে আশ্রয় নেওয়ার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ওই এলাকার সামনে যদি সমুদ্র না থাকত, তবে হয়তো এই নেতারা গিয়ে আরব সাগরে গিয়ে নির্বাচন লড়তেন!

শুধু রাজনৈতিক আক্রমণেই সীমাবদ্ধ থাকেননি মুখ্যমন্ত্রী। দেশের বিচার বিভাগ এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, এই দলের মানসিকতা সবসময় দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যাওয়ার। রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করে তিনি বলেন, “সে এমন এক ভাই যে কারোর কথা শোনে না। সে একটা পাপ্পু, আর পাপ্পু হলে পাপ্পুর মতোই আচরণ করবে।”

পাশাপাশি, মধ্যপ্রদেশের বালাঘাট জেলাকে একসময় কংগ্রেস জমানায় নকশাল উপদ্রুত রাখার জন্য দায়ী করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান বিজেপি সরকারই সেখানে শান্তি ফিরিয়ে এনেছে এবং ওই অঞ্চলকে সম্পূর্ণ নকশাল-মুক্ত করেছে। তাই মধ্যপ্রদেশের মাটিতে পা রাখার আগে বিগত দিনের ভুলের জন্য রাহুল গান্ধীর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *