এজেন্টের কাছে আর নয়! বাড়িতে বসেই ১০ মিনিটে বানান নতুন প্যান কার্ড, রইল সহজ আবেদন প্রক্রিয়া

বর্তমান দিনে আর্থিক লেনদেন হোক কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা—প্যান কার্ড ছাড়া এক পা-ও চলা যায় না। এমনকি আপনার পুরনো প্যান কার্ডে নাম, জন্মতারিখ বা ঠিকানায় ভুল থাকলে তা নিয়ে দুশ্চিন্তার দিন এবার শেষ। আয়কর বিভাগের সহজ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এখন আর এজেন্ট বা দালালের কাছে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ঘরে বসেই খুব সহজে নতুন প্যান কার্ডের আবেদন কিংবা সংশোধন করা সম্ভব।
নতুন প্যান কার্ড তৈরির অনলাইন পদ্ধতি:
-
প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
-
‘Apply online’ ট্যাবে গিয়ে ‘New PAN-Indian Citizen (Form 49A)’ অপশনটি সিলেক্ট করুন।
-
আপনার নাম, ঠিকানা, জন্মতারিখ, ই-মেল এবং মোবাইল নম্বর দিয়ে ফর্ম ফিলাপ করলেই একটি টোকেন নম্বর জেনারেট হবে।
-
এরপর ‘Submit digitally through e-KYC & e-Sign’ অপশনটি বেছে নিন। এর জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যার ফলে আলাদা করে কোনও কাগজ পাঠানোর প্রয়োজন পড়ে না।
-
অনলাইনের মাধ্যমে প্রায় ১০০ টাকা ফি জমা দিন।
-
পেমেন্ট সফল হওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন, যা দিয়ে সহজেই স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
প্যান কার্ড সংশোধনের নিয়ম: কার্ডে কোনও তথ্য ভুল থাকলে NSDL বা UTIITSL ওয়েবসাইটে গিয়ে ‘Application Type’-এ ‘Changes or Correction in existing PAN Data’ বেছে নিন। আপনার বর্তমান প্যান নম্বর দিয়ে প্রয়োজনীয় সংশোধনের ঘরগুলিতে টিক দিন। এরপর সঠিক তথ্যের প্রমাণ হিসেবে আধার কার্ড বা প্রয়োজনীয় নথি আপলোড করে নির্দিষ্ট ফি জমা দিলেই আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া মিটে গেলে কিছুদিনের মধ্যেই রেজিস্টার্ড ই-মেলে ই-প্যান চলে আসে এবং ফিজিক্যাল কার্ডটি ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে সরাসরি বাড়িতে পৌঁছে যায়।