SPORTS: যে কারণে মেসি-রোনালদোর ম্যাচে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন
সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হয়ে গেলো লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর মহাদ্বৈরথ। এই ম্যাচে এই দুজন ছাড়াও আরো একজন আলো কেড়েছেন। তিনি বলিউডের ‘শাহেনশাহ’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।
খেলা শুরু হওয়ার আগে হঠাৎই দেখা যায়, সৌদির অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ। কালো প্যান্ট, ঘিয়ে ব্লেজার পরেছিলেন তিনি। তাদের সঙ্গে মাঠেও নামেন তিনি। মাঠে তখন লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন পিএসজি ও রিয়াদ অল স্টারের ফুটবলাররা।
সবার সঙ্গে হাত মেলান বলিউডের এই সুপারস্টার। মেসি ও রোনালদোদের সঙ্গে হাত মেলানোর সময় তাকে একটু বেশিই উত্তেজিত বলে মনে হচ্ছিল। মেসি-রোনালদো ছাড়াও নেইমার-এমবাপ্পেসহ উপস্থিত সব ফুটবলারের সঙ্গেই হাত মিলিয়েছেন অমিতাভ।
কেন এই ম্যাচে হাজির হয়েছিলেন তিনি? জানা গেলো রহস্য। বলিডউডের এই কিংবদন্তির ফুটবল প্রীতি সবার জানা। অনেক বার জানিয়েছেন, প্রিমিয়ার লিগ ক্লাব চেলসির সমর্থক তিনি। তাই ফুটবলের টানে এবার সোজা সৌদি আরবে উড়ে গেলেন অমিতাভ।
সৌদির ক্লাব আল নাসরে যোগ দেয়ার পরে এই প্রথম মাঠে নামলেন রোনালদো। সৌদির দুই ক্লাব আল নাসর ও আল হিলাল মিলে তৈরি হয়েছে রিয়াদ অল স্টার। তাদের বিপক্ষে মাঠে নেমেছিলো পিএসজি। ম্যাচে ৫-৪ গোলে জিতে পিএসজি।