পূর্ব ভারতের প্রথম ‘রোবট নার্স’ পশ্চিমবঙ্গে, জেনেনিন কি কি করবে এই নার্স ?

রোবট নার্সের যাত্রা শুরু হচ্ছে ভারতে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উত্তর চব্বিশ পরগনার মধ‌্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে এ কার্যক্রম শুরু হবে। পূর্ব ভারতের হাসপাতালে এমন নার্স রোবটের ব্যবহার এই প্রথম বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ পূর্ব ভারতে প্রথম রোবট নার্স পরিষেবার উদ্বোধন করবেন। একটি বেসরকারি কলেজের শিক্ষার্থীরা প্রায় দেড় বছরের চেষ্টায় রোবটটি তৈরি করেছে। নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ড. অঙ্কুশ ঘোষ।

অঙ্কুশ জানান, রোবট তৈরিতে খরচ পড়েছে প্রায় আড়াই লাখ টাকা। আর পাঁচ জন সাধারণ নার্সের মতো প্রায় সবকিছুই করতে পারবে এই রোবট নার্স। খাওয়াতে পারবে। ওষুধ দিতে পারবে। মাপতে পারবে জ্বরও। শুধু তাই নয়, ৫ ফুট উচ্চতার ওই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রোগীর নানা প্রশ্নের জবাবও দিতে পারবে। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে রোবট নার্সের মাধ্যমে রোগীর সঙ্গে যোগাযোগ করতে পারবে।

এটি তৈরির নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ড. অঙ্কুশ ঘোষ। তিনি জানান, যন্ত্রটি মূলত চিকিৎসকদের সুবিধার জন্য তৈরি করা হয়েছে। এটি রোবট নার্স হিসেবে কাজ করবে। একজন নার্সের যত ধরনের কাজ করতে হয়, তার সবই করবে এই রোবট। রোগীর শারীরিক চেকআপ থেকে শুরু করে. রক্তের নমুনা সংগ্রহ, লালা সংগ্রহ, ওষুধ দেওয়ার মতো কাজগুলো করতে পারে রোবটটি। এটি রোগীদের থেকে চিকিৎসকদের মধ্যে রোগের সংক্রমণ আটকাতে সাহায্য পকরবে।

অঙ্কুশ ঘোষ জানান, ২০২০ সাল থেকে আমরা করোনাভাইরাস মহামারির সাক্ষী। সেই সময় আক্রান্তদের কাছাকাছি পৌঁছানোই বিপজ্জনক ছিল। তবু প্রাণের ঝুঁকি নিয়ে নার্স-চিকিৎসকারা রোগীদের সেবা করে গেছেন। যান্ত্রিক নার্সের ব্যবস্থা থাকলে ঝুঁকি অনেকটাই কমতো। সে কথা মাথায় রেখেই রোবট নার্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *