ইতিহাসের আজকের দিনের বিভিন্ন উল্লেখনীয় ঘটনা ( ১৯ জানুয়ারী)

ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:

১৮২৫ – রায়ত বিদ্রোহের একপর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।

১৮৩৯ – ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়েমেনের বন্দরনগরী এডেন দখল করে।

১৮৪০ – নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।

১৮৫৯ – ফ্রান্স সারদিনিয়া জোটের চুক্তি স্বাক্ষর হয়।

১৮৮৩ – টমাস এডিসন, প্রথমবারের মতো তার ব্যবহার করে বৈদ্যুতিক বাতি তৈরি করেন।

১৮৯৩ – ইবসেনের নাটক দ্য মাস্টার বিল্ডার প্রথম মঞ্চস্থ হয়।

১৯১৫ – ব্রিটেনের ওপর প্রথম বিমান হামলা চালানো হয়।

১৯২৬ – মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ – জার্মান সার্মা দখল করে।

১৯৬৬ – ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

১৯৭৫ – ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়।

১৯৭৯ – ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমেনি (রহ.) স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা প্রদান করেন।

১৯৮১ – ইরানে জিম্মিসংকট: ১৪ মাস বন্দিদশায় কাটানোর পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের চুক্তির পরিপ্রেক্ষিতে ৫২ মার্কিন নাগরিকের মুক্তিলাভ।

১৯৮৩ – অ্যাপেল প্রথমবারের মতো পার্সোনাল কম্পিউটার এ গ্রাফিকাল ইউজার ইন্টারফেস এবং মাউস ব্যবহারের ঘোষণা দেয়।

১৯৮৬ – প্রথমবার আইবিএম কম্পিউটার পিসি ভাইরাস পাওয়া যায়,যা তৈরি করেছিল দুজন পাকিস্তানি নাগরিক।

১৯৮৮ – চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়।

১৯৯১ – উপসাগরীয় যুদ্ধ, ইরাক ইসরায়েলে দ্বিতীয় স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ জন আহত হয়।

১৯৯৩ – চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়াজাতিসংঘে যোগ দেয়।

১৯৯৭ – দীর্ঘ ৩১ বছর পর প্যালেস্টাইনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত প্রথম প্যালেস্টাইনে পা রাখলে তাকে বীরোচিত সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

২০০৬ – নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাওয়ার পথে ব্লাস্ট হয়।

২০১২ – হংকংভিত্তিক ফাইল শেয়ারিং ওয়েবসাইট মেগাআপলোড এফবিআই বন্ধ করে দেয়।

জন্ম:
১৭৩৬ – জেমস ওয়াট, স্কটিশ রসায়নবিদ এবং প্রকৌশলী।

১৭৯৮ – অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।

১৮০৯ – এডগার অ্যালান পো, মার্কিন লেখক।

১৮১৩ – হেনরি বেসিমা, বিজ্ঞানী, লোহা গলানো চুল্লির উদ্ভাবক।

১৮২২ – যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী।

১৮৯২ – সুরেন্দ্র লাল দাশ, সংগীতশিল্পী।

১৯২০ – পেরেজ দ্য কুয়েলার, জাতিসংঘের পঞ্চম মহাসচিব।

১৯২২ – আর্থার মরিস, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।

১৯৩১ – ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সংগীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক।

১৯৩৫ – সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার।

১৯৩৬ – জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।

১৯৫৯ – ডেনিস কুপার, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এবং প্রোগ্রামার।

মৃত্যু:

১৮৮৬ – রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা।

১৯০৫ – মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক।

১৯২৪ – সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক।

১৯২৬ – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর,বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক।

১৯২৭ – স্যার কৈলাসচন্দ্র বসু, ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।

১৯৫৪ – থিওডর কালুজা, জার্মান গণিতবিদ এবং পদার্থবিদ।

১৯৬৬ – মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী।

১৯৭৮ – বিজন ভট্টাচার্য, বাঙালি নাট্যব্যক্তিত্ব।

১৯৯২ – মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি গায়ক ও সুরকার।

২০০২ – ভাভা, ব্রাজিলীয় ফুটবলার।

২০০৪ – ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

২০১৯ – অতীন বন্দ্যোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।

২০২১ – বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু।

ছুটি ও অন্যান্য:

ককবরক দিবস (ত্রিপুরা, ভারত)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *