বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠালেন জেলেনস্কি,দিলেন সকলকে বার্তা

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া বিভিন্ন দেশের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভলোদিমির জেলেনস্কির পক্ষে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এসব চিঠি বিশ্বনেতাদের কাছে পৌঁছে দিয়েছেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণেও রুশ আগ্রাসনের কথা উল্লেখ করেন ওলেনা জেলেনস্কা বলেন, কিছু রাষ্ট্র তার দেশের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে তাদের প্রভাব ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে।

ওলেনা জেলেনস্কা বলেন, যখন রাষ্ট্রের সীমানা ভেঙে পড়তে শুরু করবে এবং দেশের অখণ্ডতা পদদলিত হবে তখন মুদ্রাস্ফীতির কী হবে? আগ্রাসী শক্তিকে ঠেকানো না গেলে এ যুদ্ধ আরো অগ্রসর হতে পারে এবং সংকটকে আরো বিস্তৃত করতে পারে।

তিনি বলেন, আপনারা সবাই জানেন যে রুশ আগ্রাসন কখনো ইউক্রেনের সীমান্তে থেমে যাওয়ার উদ্দেশ্যে ছিল না। এ সংঘাত আরো অগ্রসর হতে পারে এবং ইউক্রেন হেরে গেলে আরো বিস্তৃত সংকট দেখা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *