বাচ্চাদের জামাকাপড় কেনার সময় অজান্তেই মারাত্মক ভুল করছেন না তো? বড় বিপদের হাত থেকে বাঁচাতে এই ৫ টিপস জানুন!

বাজারে ছোটদের পোশাকের কোনো কমতি নেই। আকর্ষণীয় রঙ আর নজরকাড়া ডিজাইনে ভরা থাকে শিশুদের বাজার। কিন্তু ৫ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য জামাকাপড় কেনার সময় অভিভাবকরা প্রায়শই কিছু মারাত্মক ভুল করে বসেন, যা আদতে শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। শুধু কাপড়ের সৌন্দর্য বা বাচ্চার পছন্দ নয়, বরং তাদের আরাম এবং সুরক্ষার বিষয়টি মাথায় রাখা সবচেয়ে জরুরি।
ছোটদের পোশাক কেনার সময় যে ৫ ভুল এড়িয়ে চলবেন:
-
খুব টাইট বা ফিটিং পোশাক নয়: অনেকেই মনে করেন বাচ্চাদের ফিটিং জামাকাপড়ে ভালো দেখায়। কিন্তু খুব বেশি টাইট বা ফিটিং পোশাক পরলে খেলাধুলার সময় বাচ্চার চলাফেরায় সমস্যা হতে পারে। এমনকি কাপড়ের সেলাইও দ্রুত ছিঁড়ে যেতে পারে। আবার খুব ঢিলেঢালা পোশাক পরালেও শিশুরা অস্বস্তিতে পড়ে।
-
অতিরিক্ত ডিটেলিং বা এমব্রয়ডারি এড়িয়ে চলুন: কাপড়ে অতিরিক্ত সুতোর কাজ বা চুমকি-মুক্তো থাকলে তা শিশুর ত্বকে ঘষা লেগে র্যাশ বা চুলকানির সৃষ্টি করতে পারে। বিশেষ করে ভেতরে থাকা রুক্ষ সুতো ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। এছাড়া পুতি বা বোতাম ছিঁড়ে শিশুর মুখ বা কানে চলে যাওয়ার ঝুঁকিও থাকে।
-
শুধু চকচকে ফ্যাব্রিক দেখে কিনবেন না: দেখতে খুব চকচকে বা আকর্ষণীয় মনে হলেও অনেক কাপড় শিশুর সংবেদনশীল ত্বকের উপযোগী হয় না। কাপড়টি স্পর্শে নরম কি না, ভেতরের সেলাই বা আস্তরন ত্বক চুলকাচ্ছে কি না—তা যাচাই করা অত্যন্ত জরুরি।
-
বটম এবং জিপারের কোয়ালিটি চেক করুন: পোশাকের চেন, বোতাম বা লেসের ফিনিশিং কেমন তা ভালোভাবে দেখে নিন। ঢিলেঢালা বোতাম বা নিম্নমানের জিপ সহজেই নষ্ট হয়ে যায় এবং শিশুর চামড়ায় আঘাত হানতে পারে।
-
বাচ্চার পছন্দকে একরোখাভাবে এড়িয়ে যাবেন না: অনেক সময় অভিভাবকরা নিজেদের পছন্দমতোই বাচ্চাদের জামাকাপড় কিনে দেন। কিন্তু বাচ্চার মতামত বা পছন্দকে গুরুত্ব না দিলে তারা সেই পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাই সুরক্ষার সব দিক বজায় রেখে বাচ্চার পছন্দের কথাও মাথায় রাখা দরকার।