নিজেকে ‘ব্যর্থ’ বলে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন ভরত কল! ঠিক তখনই পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন প্রাক্তন স্ত্রী অনুশ্রী?

শুরু হয়ে গিয়েছে চর্চিত রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’। আর প্রথম সপ্তাহেই শোয়ের অন্দরে তৈরি হয়েছে চরম আবেগঘন পরিবেশ। অনিন্দ্য সেনগুপ্তের এলিমিনেশনের পরই বিগ বস হাউসের প্রথম ক্যাপ্টেন ভরত কল ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েন। নিজেকে ‘ব্যর্থ’ ক্যাপ্টেন বলে দাবি করতে শুরু করেন তিনি। ঠিক সেই মুহূর্তে প্রাক্তন স্বামীর পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ বার্তা দিলেন তাঁর প্রথম স্ত্রী অনুশ্রী দাস।
কান্নায় ভেঙে পড়লেন ভরত কল
সম্প্রতি ৩০ আগস্ট থেকে শুরু হওয়া ‘বিগ বস বাংলা’র সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। শোয়ের শুরু থেকেই প্রতিযোগী হিসেবে নজর কাড়ছেন ভরত কল। কিন্তু প্রথম সপ্তাহেই অনিন্দ্য সেনগুপ্ত শো থেকে বিদায় নেওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ভরত। কান্নায় ভেঙে পড়ে তিনি বলতে থাকেন, তিনি চাইলে অনিন্দ্যকে আরও বেশি কাজে লাগাতে পারতেন, কিন্তু তা না পারাই তাঁর ব্যর্থতা।
প্রাক্তন স্বামীর এই চরম আবেগপ্রবণ রূপ দেখে চুপ থাকতে পারেননি তাঁর প্রথম স্ত্রী অভিনেত্রী অনুশ্রী দাস। সোশ্যাল মিডিয়ায় ভরতের উদ্দেশ্যে তিনি লেখেন, “ভরতের জন্য খুবই খারাপ লাগছে। আমি জানি খুবই ইমোশনাল তুমি। ক্যাপ্টেন ভরত তোমায় অনেক শুভ কামনা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
বর্তমান স্ত্রীর সতর্কবার্তাও ভাইরাল
শুধু প্রথম স্ত্রী অনুশ্রীই নন, এই ঘটনার পর ভরতের বর্তমান স্ত্রী জয়শ্রীও একটি ভিডিও বার্তা পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, বিগ বসে যাওয়ার আগে ভরতকে কাউকে বিশ্বাস না করার কথা বলা হয়েছিল। তবে তিনি তা শোনেননি, যার ফল এখন হাতেনাতে মিলছে। যদিও তিনি ঠিক কাকে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি। সব মিলিয়ে বিগ বস বাংলার অন্দরে এই তারিকাদের মন্তব্য ঘিরে এখন জোর শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়।