রাশিয়ায় গিয়েই চরম বিপদ! ভারতীয় যুবকের সঙ্গে এ কী করল পুতিনের সেনা? মোদির কাছে আকুল আবেদন স্ত্রীর!

কাজের সূত্রে রাশিয়ায় গিয়ে চরম বিপাকে পড়েছেন উত্তরপ্রদেশের কানপুরের এক ভারতীয় ইঞ্জিনিয়ার। মস্কোয় আটক হওয়া ওই ভারতীয় যুবককে জোর করে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। অচেনা দেশে বিদেশি ভাষা না জানার কারণে ১০ বছরের সন্তানকে নিয়ে সম্পূর্ণ একা ও অসহায় হয়ে পড়েছেন তিনি। স্বামীকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আকুল আর্তি জানিয়েছেন ওই যুবকের স্ত্রী।

ঠিক কী ঘটেছিল মস্কোয়?

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক আবেগঘন ভিডিও বার্তায় কানপুরের বাসিন্দা স্নেহা চন্দন গুপ্তা জানিয়েছেন, তাঁর স্বামী চন্দন গুপ্তা নয়ডার একটি সংস্থায় কর্মরত ছিলেন। সংস্থার কাজের সূত্রেই ওয়ার্ক ভিসা নিয়ে তাঁরা সপরিবারে মস্কোয় গিয়েছিলেন। অভিযোগ, রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চন্দনকে হঠাৎই কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই মস্কো পুলিশ আটক করে নিয়ে যায়। স্নেহার দাবি, তাঁর স্বামী কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও তাঁকে বন্দি করা হয়েছে।

রুশ সেনাবাহিনীতে জোর করে যুক্ত করার অভিযোগ

স্নেহার আরও অভিযোগ, রুশ সেনাবাহিনীতে সৈন্যের ঘাটতি মেটাতে বর্তমানে বন্দি ভারতীয়দের ওপর সেনায় যোগ দেওয়ার জন্য তীব্র চাপ সৃষ্টি করা হচ্ছে। মস্কোয় অচেনা পরিবেশ ও সম্পূর্ণ অজানা রুশ ভাষা না জানার কারণে স্বামীর সঠিক অবস্থান বা তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে কিচ্ছু জানতে পারছেন না তিনি। চোখের জলে ভারত সরকার ও উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নিয়ে চন্দনকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার কাতর আবেদন জানিয়েছেন স্নেহা।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় দূতাবাস বা রাশিয়ার প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *