অষ্টমীতে নো মদ! বদলের বাংলায় দুর্গাপুজো নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এবারের দুর্গাপুজোয় আনন্দ উদযাপনে বড় ধরনের নিয়ম পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। মিলন মেলায় পুজো কমিটিগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তাদের দীর্ঘদিনের কৌতূহল এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য বজায় রাখতে এবার মহাষ্টমীর দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান ও বার।

ঐতিহ্যবাহী এই উৎসবে যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে এবং পবিত্রতা অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পুজো আমাদের নিজস্ব সংস্কৃতি এবং এর সঙ্গে আমাদের গভীর আবেগ জড়িয়ে রয়েছে। সুতরাং, যে সমস্ত কাজের মাধ্যমে এই পবিত্র ঐতিহ্যে আঘাত আসতে পারে, তা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে মহাষ্টমীর মতো পবিত্র দিনে, যেদিন সাধারণ মানুষ অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড় জমান, সেদিন রাজ্যে কোনোভাবেই মদ বিক্রি করা যাবে না।

অতীতে প্রতিবছর দেখা যেত, মূলত দশমীর দিনটিকেই ড্রাই ডে হিসেবে গণ্য করা হতো। অথচ অষ্টম ও নবমীর দিনগুলিতেই রাজ্যে সবথেকে বেশি মদ বিক্রি হতো, যা থেকে প্রচুর পরিমাণ রাজস্ব জমা হতো সরকারের ঘরে। কিন্তু অর্থনৈতিক লাভের কথা না ভেবে এবার পুরোপুরি ঐতিহ্য এবং সামাজিক ভাবাবেগকে প্রাধান্য দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের ওপর কোনো ধরনের জোর করে চাপিয়ে দেওয়া শাসন হিসেবে দেখা উচিত নয়। বরং পুজো কমিটি এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার পরেই এই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। পুজো শুরুর আগেই সরকারের এই কড়া ও যুগান্তকারী পদক্ষেপে এখন থেকেই শুরু হয়ে গেছে জোর রাজনৈতিক ও সামাজিক আলোচনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *