আগস্টে ফের চড়ল মুদ্রাস্ফীতির পারদ! মহার্ঘ্য খাবার ও জ্বালানি, পকেটে টান পড়তে চলেছে সাধারণ মানুষের?

খাদ্য ও জ্বালানি পণ্যের দাম ক্রমাগত বেড়ে যাওয়ার জেরে দেশের খুচরা মুদ্রাস্ফীতি বা রিটেল ইনফ্লেশন (Retail Inflation) ফের একবার ঊর্ধ্বমুখী হতে চলেছে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (UBI) সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের অগস্টে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি বেড়ে ৪.৮৮ শতাংশে পৌঁছাতে পারে, যা জুলাই মাসে ছিল ৪.৪৪ শতাংশ। এটি গত ২০২৩-২৪ সিরিজের মধ্যে সর্বোচ্চ মাসিক হার বলে জানানো হয়েছে।

মুদ্রাস্ফীতি বাড়ার মূল কারণগুলি:

  • খাদ্য পণ্যের চড়া দাম: জুলাই মাসের ৫.২৪ শতাংশ থেকে বেড়ে অগস্টে খাদ্য মূল্যবৃদ্ধি বা ফুড ইনফ্লেশন ৬.০৩ শতাংশে পৌঁছাতে পারে বলে অনুমান করা হচ্ছে। শাকসবজির দাম কিছুটা কমলেও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম বাড়ার কারণে এই চাপ বজায় রয়েছে।

  • রেকর্ড পরিমাণে চিনির দাম বৃদ্ধি: অগস্টে চিনির দাম একলাফে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যার ফলে মাসিক চিনির মুদ্রাস্ফীতি রেকর্ড ১১.৫৩ শতাংশে গিয়ে ঠেকতে পারে। এছাড়া চাল, ডাল এবং ভোজ্য তেলের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।

  • দুধ ও অন্যান্য সামগ্রী: বিভিন্ন রাজ্যে খুচরা দুধের দাম বাড়ার কারণে আগামী কয়েক মাসে দুধের মুদ্রাস্ফীতি আরও শক্তিশালী হতে পারে। পাশাপাশি, শস্য এবং ডালের দামও শক্ত অবস্থানে রয়েছে।

কোর ইনফ্লেশনের চিত্র

খাদ্য ও জ্বালানির বাইরে থাকা মূল বা কোর ইনফ্লেশন (Core Inflation) এবং শাকসবজি বাদে অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির হারও সামান্য বেড়েছে। বিশেষ করে শাকসবজি বাদে সামগ্রিক সিপিআই (CPI) মূল্যবৃদ্ধি বেড়ে ৫.১১ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লাগাতার এই মূল্যবৃদ্ধির জেরে আগামী দিনে সাধারণ মানুষের পকেট যে আরও কিছুটা টান পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *