‘মুখের ভাষা এত খারাপ কেন?’ বিগ বসের মঞ্চে ভরত কলকে তীব্র ভর্ৎসনা সৌরভ গাঙ্গুলির!

সপ্তাহের শেষ মানেই ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগীদের হিসাব-নিকেশের পালা। আর এই উইকেন্ডের ওয়ারে সঞ্চালক হিসেবে সৌরভ গাঙ্গুলির একেবারে কড়া ও মারকাটারি রূপ দেখলেন দর্শকরা। শো-এর শুরুতেই অনিন্দ্যর পারফরম্যান্সে বেজায় অসন্তুষ্ট হয়ে তাঁকে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন ‘দাদা’। দর্শকের রায়ের সঙ্গে একমত হয়ে অনিন্দ্যকে এক প্রকার বের করে দিয়েই শুরু হয় আসল খেলা।

এরপরই চর্চায় উঠে আসে ভরত কলের ক্যাপ্টেন্সি এবং তাঁর আচরণ। ঘরের বাকি সদস্যরা ক্যাপ্টেনকে রেটিং দিলেও, অভিনেত্রী তনুশ্রী রায় দাস ভরতকে দশে মাত্র দুই নম্বর দেন। আর এখান থেকেই শুরু হয় তুলকালাম কাণ্ড। তনুশ্রীকে উদ্দেশ্য করে ভরতের ব্যবহার এবং মুখের ভাষা নিয়ে বেজায় চটে যান সৌরভ।

সরাসরি ভরত কলের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সঞ্চালক বলেন, বাড়িতে মেয়ে আছে, কর্মজীবনে এত সম্মান অর্জন করার পরেও তাঁর মুখের ভাষা এমন অভদ্র হয় কী করে? পরিস্থিতি সামাল দিতে ভরত সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিলেও তাঁকে ছাড়েননি সৌরভ। শুধু ভরত নন, মনামী, সৃজলা ও সোনামণিদেরও কাঠগড়ায় দাঁড়ান তিনি। একজন নারী হয়ে আরেকজন নারীর অপমান তাঁরা কীভাবে সহ্য করলেন এবং প্রতিবাদ না করে হেসে উড়িয়ে দিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন দাদা।

সৌরভ সাফ জানিয়ে দেন, এটি একটি বাংলা রিয়্যালিটি শো, যেখানে ভাষার শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রথম সপ্তাহেই সৌরভের এই অনমনীয় ও কড়া মনোভাব বিগ বসের ঘরের পারদ এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *