না জেনেই খাচ্ছেন তো? হুইস্কি, রাম ও ভদকার মধ্যে আসল পার্থক্য কী, জানলে চমকে যাবেন

ওল্ড মংক (Old Monk), ম্যাকডওয়েলস নম্বর ওয়ান (McDowell’s No.1)-এর মতো জনপ্রিয় অ্যালকোহলযুক্ত পানীয় ঘিরে দানা বেঁধেছে নতুন বিতর্ক। খাদ্যপণ্যের নিয়ন্ত্রক সংস্থা FSSAI-এর সাম্প্রতিক দাবি অনুযায়ী, বাজারে বিক্রি হওয়া এই জনপ্রিয় পানীয়গুলি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আসলে ‘রাম’ বা ‘হুইস্কি’ হিসেবে গণ্য নাও হতে পারে। বম্বে হাই কোর্টে চলা আইনি বিতর্কের জেরে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

সংস্থাটির দাবি, ওল্ড মংকের মতো পানীয় তৈরিতে মূলত নিউট্রাল স্পিরিট বা এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল (ENA)-এর সঙ্গে কৃত্রিম ফ্লেভার মেশানো হয়, যা খাঁটি রামের মানদণ্ডের সঙ্গে পুরোপুরি মেলে না। মূলত কাঁচামাল, পাতন পদ্ধতি এবং পরিপক্বতার প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই অ্যালকোহলের শ্রেণিবিভাগ নির্ধারিত হয়।

বিভিন্ন পানীয়ের মূল পার্থক্য:

  • হুইস্কি: বার্লি, ভুট্টা, রাই বা গমের মিশ্রণ থেকে এটি তৈরি হয় এবং ঐতিহ্যগতভাবে ওক কাঠের পাত্রে পরিপক্ব (এজিং) করা হয়।

  • রাম: আখ, আখের রস বা চিটাগুড় থেকে তৈরি এই পানীয়র নিজস্ব সুবাস ও স্বাদ কাঠের পিপায় পরিপক্ব করার মাধ্যমে তৈরি হয়।

  • ভদকা ও জিন: এগুলি মূলত ‘নিউট্রাল স্পিরিট’। উচ্চমাত্রার পাতন প্রক্রিয়ার মাধ্যমে এদের নিজস্ব সুবাস ও স্বাদ দূর করে একটি বিশুদ্ধ রূপ দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক মানদণ্ড এবং ভারতের ‘ইন্ডিয়ান ফরেইন মেড লিকার’ (IMFL) শিল্পের প্রক্রিয়াকরণের ফারাকের জন্যই এই বিভ্রান্তি তৈরি হয়। তাই প্রিয় পানীয়টি বেছে নেওয়ার আগে এর অন্দরমহলের সত্যিটা জেনে রাখা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *