ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় বিভিন্ন ঘটনা (১৮ জানুয়ারী)

আজ ১৮ জানুয়ারি,ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:

৪৭৪ – দ্বিতীয় লিও এক বছরের থেকেও কম সময়ের জন্য বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

১৪৮৬ – এলিজাবেথ অব ইয়র্কের সঙ্গে ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
১৫৩৫ – স্পেনীয় দখলদার ফ্রান্সিসস্কো পিজারো পেরুর রাজধানী লিমা আবিষ্কার করেন।
১৬৪২ – প্রথম ইউরোপীয় হিসেবে আবেল তাসমান নিউজিল্যান্ডে পা রাখেন।
১৬৭০ – ওয়েলশ্‌ অ্যাডমিরাল স্যার হেনরি মোরগেন পানামা দখল করেন।
১৭৭৮ – ইংরেজ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেছিলেন।
১৭০১ – প্রথম ফ্রেডরিক প্রুশিয়ার রাজা হন।
১৮৬২ – বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল গঠিত হয়।
১৮৭১ – ফ্রান্সের ভার্সাই প্রাসাদে প্রথম ভিলহেল্ম জার্মানীর প্রথম সম্রাট ঘোষিত হন।
১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধ – ফ্রান্সের ভার্সাই নগরীতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ – সোভিয়েত ইউনিয়নের বাহিনী রাশিয়ার লেনিনগ্রাড শহরটিকে নাৎসি জার্মান বাহিনীর কবল থেকে মুক্তি করে।
১৯৪৮ – হিন্দু-মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার ১২১ ঘণ্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন।
১৯৫৬ – জাপান জাতিসংঘে যোগদান করে।
১৯৭৮ – নর্দার্ন আয়ারল্যান্ডে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য সরকার ইউরোপের মানবাধিকার আদালতে দোষী সাব্যস্ত হয়।
১৯৭৯ – ইরানের বিপ্লবী জনগণ স্বৈরচারী শাহ সরকারের শেষ প্রতিনিধি অর্থাৎ শাপুর বখতিয়ারের সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ করে।
১৯৯৭ – একাকী এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড।
১৯৯৮ – দ্রুজ রিপোর্টে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মনিকা লিউনস্কির সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হয়।
২০০২ – সিয়েরালিয়নে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
২০০৬ – সংযুক্ত আবর আমিরাতে প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়।

জন্ম:

৮৮৫ – জাপানের সম্রাট ডাইগো জন্মগ্রহণ করেন।
১৮৫৪ – মার্কিন বিজ্ঞানী টমাস আউগুস্তুস ওয়াটসন জন্মগ্রহণ করেন। তিনি আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী এবং টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক হিসেবে স্বীকৃত।
১৮৬৭ – নিকারাগুয়ার কবি রুবেন দারিওর জন্মগ্রহণ করেন।
১৮৭৮ – সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন জন্মগ্রহণ করেন।
১৮৮২ – এ. এ. মিলনে, ইংরেজ লেখক, কবি ও নাট্যকার জন্মগ্রহণ করেন।
১৯১৭ – আজিজুর রহমান, বাংলাদেশি কবি এবং গীতিকার জন্মগ্রহণ করেন।
১৯২১ – নোবেল পুরস্কার বিজয়ী জাপানি আমেরিকান পদার্থবিদ ইয়োইচিরো নাম্বু জন্মগ্রহণ করেন।
১৯৩৭ – নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ শিক্ষক ও রাজনীতিবিদ জন হিউম জন্মগ্রহণ করেন।
১৯৪৫ – একুশে পদক জয়ী বাংলাদেশি সাংবাদিক মোনাজাত উদ্দিন জন্মগ্রহণ করেন।
১৯৫৪ – প্রখ্যাত মূকাভিনয় শিল্পী পার্থ প্রতীম মজুমদার জন্মগ্রহণ করেন।
১৯৮৪ – জাপানি ফুটবলার মাকটো হাসেবে জন্মগ্রহণ করেন।
১৯৮৮ – জার্মান টেনিস খেলোয়াড় আঙ্গেলিকুয়ে কেরবের জন্মগ্রহণ করেন।
১৯৯০ – বাংলাদেশি তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী হৃদয় খান জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

৪৭৪ – বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট প্রথম লিও এর মৃত্যু হয়।
১৩৬৭ – পর্তুগালের রাজা প্রথম পিটার এর মৃত্যু হয়।
১৬৭৭ – ডাচ রাজনীতিবিদ ও কেপ টাউনের প্রতিষ্ঠাতা জান ভান রিয়েবেকের মৃত্যু হয়।
১৮৬২ – যুক্তরাষ্ট্রের দশম রাষ্ট্রপতি জন টাইলার এর মৃত্যু হয়।
১৯৩৬ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও কবি রুডইয়ার্ড কিপলিং এর মৃত্যু হয়।
১৯৫৫ – পাকিস্তানি লেখক ও চিত্রনাট্যকার সাদাত হাসান মান্টোর মৃত্যু হয়।
১৯৯২ – রাজনীতি ও আইনজীবী হামিদুল হক চৌধুরী ইন্তেকাল করেন।
১৯৯৫ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ আডল্‌ফ ফ্রিড্‌রিশ ইয়োহান বুটেনান্ড্‌ট এর মৃত্যু হয়।
১৯৯৬ – ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশ এর ১০ তম মুখ্যমন্ত্রীএন. টি. রামা রাও এর মৃত্যু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *