বাংলায় বিজেপি কর্মীদের লড়াই প্রশংসার দাবিদার: মোদী

সোমবার (১৬ জানুয়ারি) দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বাংলার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন পড়ে শোনান। এর শুরুতেই সুকান্তকে থামিয়ে দিয়ে মোদী বলেন, বাংলায় যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।

মোদী আরও বলেন, বঙ্গের কর্মীদের সংগ্রামের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তাই আমাদের বাংলার কথা শোনা দরকার। আমাদের কর্মীরা সেখানে যে লড়াই চালিয়ে যাচ্ছেন, তা চলতে থাকবে।

এদিকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, সামনেই ভারতবর্ষের ৯ রাজ্যে বিধানসভা নির্বাচন। ৯টি রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, ত্রিপুরা, কর্ণাটকে বিজেপির সরকার আছে। কিন্তু মেঘালয় ও নাগাল্যান্ডে জোট সরকার রয়েছে। কিন্তু এবারের নির্বাচনে বিজেপিকে সবকটিতেই জিততে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *