ডিম খেলেই কি কোলেস্টেরল বাড়ে? ভুল ধারণা ভেঙে দিলেন বিশেষজ্ঞরা, প্রতিদিন খাওয়ার আসল সুফল জানুন

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে প্রতিদিন ডিম খেলে শরীরে ঠিক কী ধরনের প্রভাব পড়ে, তা নিয়ে অনেকের মনেই নানা দ্বিধাদ্বন্দ্ব থাকে। বিশেষ করে কোলেস্টেরল বা ওজন বৃদ্ধির ভয়ে অনেকেই ডিম এড়িয়ে চলেন। কিন্তু সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে যে, পরিমিত পরিমাণে ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।

প্রদাহ ও মানসিক চাপ কমাতে জাদুকরী ভূমিকা

আপনি যদি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যায় ভুগে থাকেন, তবে প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখা অত্যন্ত কার্যকর হতে পারে। অ্যান্টি-অক্সিডেন্ট ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ ডিম শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। পাশাপাশি, ডিমে উপস্থিত লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড এবং জিঙ্ক মানসিক চাপ ও উদ্বেগ কমাতে দারুণ ভূমিকা পালন করে।

চুল, নখ এবং মস্তিষ্কের স্বাস্থ্যর উন্নতি

ডিমে থাকা বায়োটিন (বি-কমপ্লেক্স গ্রুপের উপাদান) চুল ও নখ গঠনকারী প্রোটিন ‘কেরাটিন’ উৎপাদনে সাহায্য করে। এছাড়া চুল ও নখের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রোটিন, আয়রন এবং ভিটামিন বি-১২ এর মতো পুষ্টি উপাদানগুলিও ডিমে মজুত রয়েছে। অন্যদিকে, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বি-১২ মস্তিষ্কের কার্যকারিতা ও মানসিক সতেজতা বৃদ্ধিতে সরাসরি সহায়তা করে।

সতর্কতা ও খাওয়ার সঠিক নিয়ম

পুষ্টিতে ভরপুর হলেও ডিম সবসময় পরিমিত পরিমাণে খাওয়া উচিত। সাধারণ মানুষের জন্য দিনে এক বা দুটি ডিম খাওয়াই যথেষ্ট। তবে হৃদরোগ বা ডায়াবেটিসের মতো কোনো শারীরিক সমস্যা থাকলে, খাদ্যতালিকায় ডিম যোগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *