সুড়ঙ্গের অন্ধকারে ৯ দিন! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অলৌকিকভাবে ফিরে এলেন কর্মী, কী হয়েছিল ভেতরে?

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একেই বলে! নেপালের ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে নিখোঁজ হয়েছিলেন কর্মীরা। দীর্ঘ ৯ দিন ধরে অন্ধকারে ঘেরা সুড়ঙ্গের তলায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে জীবন্ত অবস্থায় উদ্ধার হলেন সঞ্জয় শা নামের এক মেকানিক্যাল ফোরম্যান। নেপালি সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযানে তাঁর এই উদ্ধারকে অলৌকিক ঘটনা বলেই মনে করছেন সকলে।

উদ্ধার হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়ে সঞ্জয় জানান, সেই ভয়াল মুহূর্তে তিনি নিজেকে বাঁচানোর আগে সহকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁর কথায়, “আমি সবাইকে দৌড়ে পালাতে বলেছিলাম। অন্যদের সাহায্য করতে করতেই আমার নিজের বেরোনোর সময় চলে যায়। শেষ পর্যন্ত আর সুড়ঙ্গ থেকে বের হতে পারিনি।”

বেরোনোর কোনও পথ না থাকায় সুড়ঙ্গের মধ্যেই কেটে যায় ৯টি দিন। এই চরম সংকটময় মুহূর্তে মানসিক জোর ধরে রাখতে একটানা মন্ত্র জপ করে গেছেন তিনি। পাশাপাশি, তাঁর দাবি, সুড়ঙ্গের গভীরের অন্ধকারে এখনও আরও বেশ কয়েকজন শ্রমিক আটকে থাকতে পারেন। প্রবল জলের স্রোতে অনেকে সুড়ঙ্গের আরও গভীরে ভেসে গিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই বেঁচে ফেরা কর্মী।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *