করণ জোহরের রিয়েলিটি শো-তে চরম নাটক! নিরীহদের ধুলোয় মিশিয়ে কারা ছিনিয়ে নিলেন ‘দ্য ট্রেইটরস ২’-এর জয়ী খেতাব?

করণ জোহরের জনপ্রিয় এবং চরম সাসপেন্সে ভরপুর রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এর ফাইনাল পর্বে ঘটল এক বিরাট বড় অঘটন। ছলচাতুরী, কুটকৌশল আর মুখোশধারীদের এই খেলায় শেষ পর্যন্ত সততার পতন ঘটিয়ে জয় ছিনিয়ে নিল মিথ্যা ও প্রতারণাই। শো-এর সবচেয়ে ধূর্ত দুই ‘বিশ্বাসঘাতক’—জনপ্রিয় টিভি অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা এবং প্রভাবশালী ডিজিটাল ক্রিয়েটর রিদা থারানা দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমস্ত নিরীহ প্রতিযোগীদের পরাস্ত করে ট্রফি নিজেদের নাম করলেন।

এবারের গ্র্যান্ড ফিনালে পর্বটি জমে উঠেছিল শীর্ষ ছয় প্রতিযোগী—মল্লিকা শেরাওয়াত, শালিনী পাসি, দলিপ তাহিল, সাহিল সালাথিয়া, রিদা থারানা এবং ক্রিস্টল ডি’সুজাকে নিয়ে। তবে ফাইনালে নামার সঙ্গেই নিজেদের চূড়ান্ত চাল চালেন দুই ‘বিশ্বাসঘাতক’। শুরুতেই গ্ল্যামারাস বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে একপ্রকার ‘হত্যা’ করে প্রতিযোগিতা থেকে বাইরে ঠেলে দেন ক্রিস্টল ও রিদা। মল্লিকার এই আকস্মিক বিদায়ে খেলা সোজা চলে আসে সেরা পাঁচে। এরপর একের পর এক নিখুঁত চালে বাকি প্রতিযোগীদের বোকা বানিয়ে চূড়ান্ত বিজয়ীর হাসি হাসেন এই দুই তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *