‘বিধায়কদের মদতে উস্কানি, গাড়ি ঘিরে হেনস্থা’ – চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য চাইলেন তৃণমূল সাংসদ

বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পদে থাকাকালীন একটি বৈঠকে যোগ দিতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। ৩ সেপ্টেম্বর এই চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৮ অগস্ট। ওই দিন কলকাতা বিমানবন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন সৌগত রায়। তাঁর অভিযোগ, সেখানে পৌঁছতেই প্রায় পঞ্চাশ জনের একটি উচ্ছৃঙ্খল দল তাঁর গাড়ি ঘিরে ফেলে এবং গালিগালাজ ও শারীরিক নিগ্রহের চেষ্টা চালায়। বিক্ষোভকারীদের দাবি ছিল, তিনি যেন বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান পদ থেকে তাৎক্ষণিকভাবে ইস্তফা দেন। কোনওক্রমে সেই পরিস্থিতি থেকে রক্ষা পেয়ে বৈঠকে যোগ দেন তিনি।
তবে সেখানেই শেষ নয়। বৈঠক শেষে বেরোনোর সময় ফের একই দল তাঁকে ঘিরে হামলার চেষ্টা করে। কিন্তু স্থানীয় পুলিশ ও সিআইএসএফ আধিকারিকদের দ্রুত হস্তক্ষেপে তিনি শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা পান।
সৌগত রায়ের নিশানায় এবার স্থানীয় দুই বিজেপি বিধায়ক – অরিজিৎ বক্সী ও সৌরভ শিকদার। অমিত শাহকে লেখা চিঠিতে সাংসদ সরাসরি অভিযোগ করেছেন, ওই দুই বিধায়ক বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছিলেন এবং তাদের সমর্থন করেছিলেন। এমনকি তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন যে সৌগত রায়কে বৈঠকে কথা বলতে দেওয়া হবে না বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
এর আগেও তাঁর নিজের কেন্দ্রে একবার হামলার শিকার হয়েছিলেন সৌগত রায়। এই ঘটনায় ইতিমধ্যেই এনএসসিবিআই থানায় একটি এফআইআর দায়ের করেছেন তিনি। পাশাপাশি, বিষয়টি লোকসভার স্পিকারকেও জানানো হয়েছে এবং বিশেষাধিকার কমিটির (কমিটি অফ প্রিভিলেজ) কাছে পাঠানোর আবেদনও করেছেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠির শেষাংশে সৌগত রায় আবেদন জানিয়েছেন, “আমার সংসদীয় দায়িত্ব যাতে নির্বিঘ্নে পালন করতে পারি এবং নিজের কেন্দ্রে কার্যকরীভাবে কাজ করতে পারি, তার জন্য আমাকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করা হোক।” তিনি আশা প্রকাশ করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই গুরুতর বিষয়টি দ্রুত নজরে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
- Samrat Das
- ইরানকে দুর্বল করতে গিয়ে নিজেই চোরাবালিতে! মধ্যপ্রাচ্যের এই ভয়ংকর খেলায় কি সর্বস্ব হারাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? September 4, 2026
- অবিশ্বাস্য মাইলেজ আর বিশাল ৭২ লিটারের স্টোরেজ! বাজেটেই তাক লাগাল সিম্পল এনার্জির নতুন ফ্যামিলি স্কুটার September 4, 2026
- পকেটে ঢুকবে সোজা ১০ হাজার টাকা! ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিরাট উপহার পুলিশকর্মীদের September 4, 2026
- খুদেদের সংখ্যাকে বহু পেছনে ফেলে দিল প্রবীণেরা! জন্মহার তলানিতে ঠেকতেই বিশ্বজুড়ে আসন্ন এক ভয়াবহ মানব সংকটের ইঙ্গিত September 4, 2026
- আইনজীবীর চাঞ্চল্যকর খোলসা! এলএলবি ছাত্রীর ওপর NSA চাপানোর খেসারত এবার গুনতে হবে খোদ জেলা ম্যাজিস্ট্রেটকে? September 4, 2026