‘শয়তানের’ মতো পরিকল্পনা, স্বামী অক্ষয়কে কেন বললেন টুইঙ্কেল খান্না?

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে প্রায় ২২ বছরের দাম্পত্য তার। তবে দীর্ঘ এই দাম্পত্য জীবনে তাদের ভালো সময় যেমন কেটেছে, তেমনই একাধিক অভিনেত্রীর সঙ্গে নামও জড়িয়েছে অক্ষয়ের।
যেকোনো পরিস্থিতি বুদ্ধিমত্তার সঙ্গে যিনি সামাল দিয়েছেন অক্ষয়ের পত্নী টুইঙ্কেল। নিজেদের সাংসারিক অশান্তি কখনও প্রকাশ্যে আনেননি রাজেশ খান্নার কন্যা।

তবে আচমকা কী এমন হল যে, স্বামীর মধ্যে শয়তানকে খুঁজে পেলেন? শুধু তা-ই নয়, অক্ষয়ের পরিকল্পনাকে পৈশাচিকও বললেন টুইঙ্কেল। হঠাৎ অক্ষয় প্রসঙ্গে এমন মন্তব্যের নেপথ্যে রয়েছে কোনও কারণ?

বছরে সবচেয়ে বেশি সংখ্যক ছবি করার দুর্নাম রয়েছে অক্ষয়ের। কাজ, শরীরচর্চার বাইরে পুরো সময়টাই পরিবারকে সময় দেন তিনি। এক ছেলে আরাভ ও মেয়ে নিতারাকে নিয়ে টুইঙ্কেল-অক্ষয়ের সংসার।

সম্প্রতি মেয়ে ও স্ত্রীকে নিয়ে বরফে ঢাকা লেকে বেড়াতে গিয়েছিলেন অক্ষয়। চারপাশ দেখেই বোঝা যাচ্ছে, কুয়াশা ঘেরা মেঘাচ্ছন্ন শীতের জায়গায় রয়েছেন তারা। বাবা-মেয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। সেখানেই ক্যামেরা হাতে ভিডিও করছিলেন টুইঙ্কেল।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিও দিয়ে টুইঙ্কেল লেখেন, ‘শীতে প্রায় জমে যাচ্ছি, এমন একটা সকালে হিমশীতল লেকে ভ্রমণের পরিকল্পনা করেছেন যিনি, তার নাম অনুমান করা খুব কঠিন নয়। একটা পৈশাচিক পরিকল্পনা করেছেন তিনি। আসলে বিয়ে নামক বস্তুর কাছে হার মানে পদার্থবিদ্যা, তাপবিদ্যার মতো বিষয়গুলোও।’

টুইঙ্কেলের রসবোধ এমনিতেই বেশ জনপ্রিয়। এবার নাম উল্লেখ না করেই স্বামীকে নিয়ে দু’-চার কথা লিখেই ফেললেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *