লিফটের আয়না কি শুধুই সাজগোজের জন্য? এর নেপথ্যে লুকিয়ে রয়েছে চমকে দেওয়ার মতো মনস্তাত্ত্বিক কারণ

অফিস, শপিং মল কিংবা কোনো বহুতল অ্যাপার্টমেন্ট—যেখানেই যান না কেন, লিফটে উঠলেই চোখে পড়ে বড় একটি আয়না। ওঠার বা নামার সময় অনেকেই তাতে চট করে নিজেদের মুখ বা পোশাকটা দেখে নেন। কিন্তু লিফটে এই আয়না লাগানোর আসল কারণটি রূপচর্চা নয়। এর পেছনে রয়েছে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কারণ।

সাধারণত লিফট বেশ ছোট ও সংকুচিত একটি স্থান। সেই ছোট জায়গায় অনেক সময় বহু অপরিচিত মানুষের সঙ্গে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকতে হয়। এই পরিস্থিতিতে অনেকের মনেই মারাত্মক ভীতি তৈরি হয় বা দমবন্ধ হয়ে আসে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ক্লাস্ট্রোফোবিয়া’ বলা হয়। ঠিক এই সমস্যার সমাধানেই আয়না একটি বড় ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, আয়নায় আলো প্রতিফলিত হওয়ার কারণে লিফটের ভেতরের ছোট্ট জায়গাটিকে চোখের পলকে দ্বিগুণ বড় বলে মনে হয়। এর ফলে জায়গটি অনেক বেশি প্রশস্ত ও আলোকিত ঠেকে, যা ক্লাস্ট্রোফোবিয়ায় ভোগা ব্যক্তিদের মানসিক অস্বস্তি ও শ্বাসকষ্টের ভীতি অনেকটাই কমিয়ে দেয়। এছাড়া, অপরিচিত মানুষের ভিড়ে ঠাসা লিফটে কয়েকটি সেকেন্ড কাটানোও অনেকের কাছে দীর্ঘ মনে হয়। আয়নার দিকে তাকিয়ে থাকলে বা নিজের প্রতি মন দিলে সেই অস্বস্তিকর সময়টুকুও দ্রুত কেটে যায়। তাই লিফটের এই আয়না নিছক সাজসজ্জার অঙ্গ নয়, বরং নিরাপত্তার স্বার্থেই এর ব্যবহার অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *