ডেঙ্গির চোখরাঙানি রুখতে সরাসরি ময়দানে মুখ্যমন্ত্রী! পরিস্থিতির ভয়াবহতা বুঝেই বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। পরিস্থিতি সামাল দিতে এবং ডেঙ্গির বাড়বাড়ন্ত রুখতে এবার সরাসরি আসরে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার স্বাস্থ্য দফতরে একটি উচ্চপর্যায় বৈঠকে বসেন তিনি। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, চলতি সেপ্টেম্বর মাসকে ‘ডেঙ্গু সচেতনতা মাস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বছর আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও গত বছরের একই সময়ের তুলনায় পরিস্থিতি ৫০ শতাংশের বেশি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন তিনি।

ডেঙ্গির এই চোখরাঙানি মোকাবিলায় আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর—এই তিন দিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যজুড়ে এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযানের ঘোষণা করেছে রাজ্য সরকার। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জমা জল পরিষ্কার এবং মশার লার্ভা ধ্বংসে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরগুলিকে। পুজোর আগে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন যে কোনো রকম গাফিলতি বরদাস্ত করবে না, এদিন সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *