টিস্যুতে লুকানো নাশকতার হুমকি! দাম্মাম থেকে দিল্লিগামী ফ্লাইটে হঠাৎ কী এমন ঘটল যে রায়ল অ্যালার্ট জারি হল?

দাম্মাম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা থাকার হুমকিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিমানের শৌচাগারে ‘বোমা’ লেখা একটি সন্দেহজনক টিস্যু পেপার দেখতে পাওয়ার পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি বিমানটিকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে নামানো হয়।

ফ্লাইটটিতে মোট ৩২ জন যাত্রী এবং ক্রু সদস্যরা ছিলেন। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (ATC) জরুরি প্রোটোকল মেনে সেটিকে মূল প্যাসেঞ্জার টার্মিনাল থেকে দূরে একটি বিচ্ছিন্ন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর নিরাপত্তা রক্ষী, কেন্দ্রীয় সংস্থা এবং বোমা নিষ্ক্রিয়করণ দল (Bomb Squad) যৌথভাবে বিমানটির কেবিন ও কার্গো হোল্ডে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি শুরু করে।

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৩২ জন যাত্রীকে নিরাপদে টার্মিনাল ২-এ সরিয়ে নেওয়া হয় এবং তাঁদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। টিস্যু পেপারটিতে লেখা বার্তাটির সত্যতা যাচাই করতে এবং এর নেপথ্যে কার হাত রয়েছে তা জানতে তদন্তকারীরা বিমানটিতে থাকা সমস্ত যাত্রীর হাতের লেখার নমুনা ও স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। ফরেনসিক ও ডগ স্কোয়াডের সম্পূর্ণ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বিমানটি আইসোলেশন বে-তেই রাখা হয়েছে।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *