‘হাতে তার ঝুলছে, নিচে গর্জন করছে মৃত্যু!’ নেপালের মহাপ্রলয়ে বেঁচে ফেরা মানুষগুলোর হাড়হিম করা গল্প

নেপালের বিধ্বংসী বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। প্রলয়ঙ্করী এই হড়পা বাণ শহর থেকে গ্রাম—সবকিছু নিমেষে গ্রাস করে নিলেও, চরম মৃত্যুর মুখ থেকেও অলৌকিকভাবে ফিরে এসেছেন কিছু মানুষ। কেউ দীর্ঘক্ষণ ঝুলছিলেন বিদ্যুতের তার ধরে, তো কেউ চোখের পলকে ট্রাক চালিয়ে পালিয়ে বাঁচিয়েছেন প্রাণ।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু বেঁচে ফেরা মানুষের মর্মান্তিক ও লোমহর্ষক অভিজ্ঞতা। রাউতাহাটের ৩৬ বছর বয়সী রামবাচন সাহ ত্রিশুলি বাজারের একটি দোকানে কাজ করার সময় হঠাৎ বন্যায় ফেঁসে যান। বাঁচার আর কোনো উপায় না দেখে তিনি প্রায় আধ ঘণ্টা ধরে একটি বৈদ্যুতিক তার আঁকড়ে ধরে শূন্যে ঝুলে ছিলেন। শেষ পর্যন্ত প্রাণ বাঁচলেও তাঁর চোখের সামনেই দোকানের অন্য কর্মীরা ভেসে যান। ঝাপার বাসিন্দা তরুণ শচীন কাজ করার সুবাদে অন্য জায়গায় থাকায় প্রাণে বেঁচে গেলেও, জলের তোড়ে পুরো পরিবার হারিয়ে আজ সর্বস্বান্ত। অন্যদিকে, মেকওয়ারপুরের রাজকুমার কার্কি গাড়ি চালিয়ে ঠিক মুহূর্তের ব্যবধানে জলরাশির সামনে থেকে পালিয়ে বাঁচেন। প্রকৃতির সেই ভয়ঙ্কর রোষের মুখে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করা এই মানুষগুলোর বেঁচে ফেরার গল্প এখন গোটা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *