ধাঁধা: কাফে-তে হারিয়েছেন ছাতা, পারলে পাঁচ সেকেন্ডে খুঁজে বের করুন

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী ছবি মাত্রেই বুদ্ধির ছুরিতে ধার দেওয়ার কৌশল। আসলে মস্তিষ্ক অনেক সময়ই এমন অনেক জিনিস দেখেও দেখে না যা আমাদের চোখের সামনেই রয়েছে। এখানে এমনই একটি ছবি দেওয়া হয়েছে। যেখানে একটি রেস্তোরাঁর ভেতরে খুঁজে বের করতে হবে একটি হারিয়ে যাওয়া ছাতা।

বেশির ভাগ মানুষই ভেড়ের মধ্যে অন্যের পোশাক আশাক এবং চারপাশে ঘটতে থাকা নানা ঘটনার মনোনিবেশ করে থাকে। চারপাশের গতিশীল বস্তুগুলোর কারণে স্থির বস্তুর দিকে নজর দেওয়া হয়তো কঠিন হয়ে যায়। সে কারণেই আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত নানা জিনিস হারিয়ে ফেলি, ভুলে ফেলে আসি কোনো না কোনো জায়গায়। আসলে বেশিরভাগ সময়ই দেখা যায়, অতি সতর্ক হয়ে আমরা ঐ সব ব্যক্তিগত জিনিস কোনো নিরাপদ কোণে রেখে দিই। কিন্তু ফেরার সময় আমরা অনেক সময়ই সেটি ভুলে যাই।

এই ছবিতেও তেমনই একটি গোলমাল হয়ে গিয়েছে। কাফে-তে এসে কেউ একটি ছাতা ফেলে গিয়েছেন। ছাতার মালিক পরে সেটি খুঁজে চলেছেন। কিন্তু পাচ্ছেন না। সেই ছাতা খুঁজে বের করাই আজকের চ্যালেঞ্জ। মাত্র পাঁচ সেকেন্ডে কাফে-র ভেতর থেকে খুঁজে বের করতে হবে ছাতাটি। অত্যন্ত ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন মানুষই এই কাজটি করতে পারে। তবে যতটা কঠিন বলে মনে হচ্ছে, আদতে ততটা কঠিন কাজ নাও হতে পারে।

চারপাশে খুব ভালো করে তাকিয়ে দেখলেই হয়তো ছাতাটি খুঁজে পাওয়া যেতে পারে। ছাতা কোথায় রাখা যেতে পারে? সাধারণত বড় ছাতার মাথাটি সূচাগ্র হয়ে থাকে। ফলে কোনো কিছুর সঙ্গে তাকে হেলান দিয়ে রাখাই স্বাভাবিক। এক্ষেত্রেও হয়তো মালিক সে ভাবেই ছাতাটি রেখেছিলেন কাফেতে এসে। এই ধরনের ধাঁধা সমাধান করতে গেলে খানিকটা বুদ্ধি তো খাটাতেই হবে। ভেবে দেখতে হবে ছাতা কোথায় কীভাবে রাখা যেতে পারে। সাধারণত ছাতার বাঁট কোনো কিছুর সঙ্গে ঝুলিয়ে রাখাই রীতি, অথবা কোনো দেওয়ালে হেলান দিয়ে রাখা যেতে পারে।

ভালো ভাবে তাকিয়ে দেখলেই বোঝা যাবে কাফে-র ক্যাশ ডেস্কের কাছে এক ধরনের রেলিং দেওয়া রয়েছে। রেলিংগুলো দেখতে যেন অনেকটা বন্ধ করা ছাতার মতো। তবে কী ঐ রেলিংয়ের সঙ্গেই গুলোয়ে গিয়েছে ছাতা? আর একটু ভালো করে দেখলেই বোঝা যাবে, সব কয়টি রেলিং এক রকম দেখতে হলেও রেলিংয়ের পাশে থাকা ছাতাটি আলাদা। একজন ক্রেতার আড়ালে খানিকটা চাপা পড়ে গিয়েছে, তবে দেখা যাচ্ছে বেশ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *