একটিও বাউন্ডারি নেই, অতিরিক্ত রান বাদ দিলে স্কোর মাত্র ১৬! মহিলা ক্রিকেটে এ কোন লজ্জার ছবি?

মহিলা ক্রিকেটে লজ্জার বিশ্বরেকর্ড! ৮ ব্যাটারের শূন্য রান, মাত্র ৩৫ রানে গুটিয়ে গেল পুরো দল
ক্রিকেট মাঠে নিত্যদিনই কোনো না কোনো নতুন রেকর্ড তৈরি হয়। তবে অনেক সময় এমন কিছু লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকে ক্রিকেট বিশ্ব, যা অবাক করে দেয় সকলকে। উইমেন্স কন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচেই এমনই এক নজিরবিহীন ও লজ্জাজনক রেকর্ডের জন্ম হলো। শক্তিশালী বোলিং আক্রমণের সামনে সম্পূর্ণভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল একটি দলের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩৫ রানে অল-আউট হয়ে গেল অস্ট্রিয়া মহিলা ক্রিকেট দল।
ম্যাচের ভয়াবহ চিত্র ও পারফরম্যান্স: টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল তুরস্ক। আর সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা প্রমাণ করে দিলেন তুরস্কের বোলাররা। মাত্র ৮.১ ওভারেই মাত্র ৩৫ রান তুলতেই সব উইকেট হারিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় অস্ট্রেলিয়া দল। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রেয়া রেড্ডি (১৯ বলে ৮ রান)। এছাড়া শীতল ভরদ্বাজ করেন ৫ রান। সবচেয়ে লজ্জার বিষয় হলো, দলের মোট ৮ জন ব্যাটারই খাতা খুলতে পারেননি অর্থাৎ শূন্য রানে আউট হয়েছেন। পুরো ইনিংসে ব্যাটারদের ব্যাট থেকে একটিও বাউন্ডারি আসেনি! অস্ট্রেলিয়ার মাত্র তিনজন ব্যাটার মিলে ১৬ রান বোর্ডে তোলেন, বাকি ১৯ রান আসে ওয়াইড ও নো-বল থেকে।
সহজেই ম্যাচ জয় তুরস্কের: মাত্র ৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ঝুঁকি নেয়নি তুরস্ক। মাত্র ৫.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। ৮ উইকেটের এক ব্যবধানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক দল। মহিলা ক্রিকেটের ইতিহাসে এই শোচনীয় ব্যাটিং ধস ও লজ্জার রেকর্ড নিয়ে এখন চারদিকে শুরু হয়েছে তীব্র আলোচনা।