লেলিন সরণি থেকে বিশ্ব বাংলা সরণি—কলকাতায় মুঘল ও ব্রিটিশদের নাম মুছে কোন ঐতিহাসিক নাম আসছে?

দুর্গাপুজোর পরই কি বদলে যাবে কলকাতার রাস্তার নাম? বিশ্ব বাংলা সরণি ও শোরাবর্দি অ্যাভিনিউ নিয়ে বড় ঘোষণা কার্তিক মহারাজের

দুর্গাপুজো কাটলেই রাজধানী কলকাতার একাধিক চেনা রাস্তার নাম বদলানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। বুধবার আইসিসিআর (ICCR)-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন কার্তিক মহারাজ। তিনি জানান, ব্রিটিশ আমলের নাম, মুঘল বা পাঠান শাসকদের নাম কিংবা লেলিন সরণি ও কার্ল মার্কস সরণির মতো ঐতিহাসিক রাস্তার নাম পরিবর্তন করে ভারতীয় সংস্কৃতি ও স্বাধীনতা সংগ্রামের মনীষীদের নামে নামকরণ করা হবে। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনেই খুব শীঘ্রই এই বড় পরিবর্তন আসতে চলেছে।

কোন কোন রাস্তার নাম বদলাতে পারে?

  • বিশ্ব বাংলা সরণি ও শোরাবর্দি অ্যাভিনিউ: এর আগেই শোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে গোপাল মুখার্জি রোড করা হয়েছে। এবার গুঞ্জন শোনা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘বিশ্ব বাংলা সরণি’ নামটিও পরিবর্তন করা হতে পারে। এই রাস্তার নতুন নাম শ্রীচৈতন্যদেবের নামে রাখার সম্ভাবনা রয়েছে।

  • বিশেষ কমিটি ও ক্যাবিনেটের সিদ্ধান্ত: রাস্তাগুলোর নতুন নামকরণের জন্য ইতিহাসবিদ ও পন্ডিতদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি নামগুলি পর্যালোচনা করে চূড়ান্ত তালিকার জন্য ক্যাবিনেটের কাছে পাঠাবে।

পাশাপাশি, আসন্ন দুর্গাপুজোর দিনক্ষণ নিয়ে কটাক্ষ করে কার্তিক মহারাজ বলেন, অতীতে দাম্ভিকতা থেকে শাস্ত্রের বিধি ভেঙে পিতৃপক্ষে মায়ের বোধন বা উদ্বোধন করা হয়েছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আচার ও নিয়ম মেনে আগামী পুজো করার ওপর তিনি বিশেষ জোর দেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *