কলকাতায় এবার রিয়েল এস্টেটে বড় চমক! এআই-এর হাত ধরে ফ্ল্যাট-বাড়ি কেনাবেচার পদ্ধতিতে আসছে যুগান্তকারী পরিবর্তন!

রিয়েল এস্টেট শিল্পে ব্যবহার হবে AI ! ডাটা অ্যানালিসিস, প্ল্যানিং সহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিতে সেমিনার কলকাতায়

আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ওপর নির্ভরতা দিন দিন বেড়েই চলেছে। এবার আবাসন ও নির্মাণ শিল্পে বড় ধরনের পরিবর্তন আনতে রিয়েল এস্টেট খাতে প্রয়োগ হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। এই উদ্দেশ্যে কলকাতার বাইপাস সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে ‘ক্রেডাই কলকাতা টেককন ২০২৬’ (CREDAI Kolkata TechCon 2026) শীর্ষক এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। নির্মাণ সংস্থাগুলির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই ইভেন্টে রিয়েল এস্টেটের ভবিষ্যৎ গঠনে প্রযুক্তির ভূমিকা তুলে ধরা হয়।

প্রযুক্তির হাত ধরে আধুনিক হবে আবাসন শিল্প: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান যুগ সম্পূর্ণভাবে প্রযুক্তিনির্ভর। এখন যেমন বৃষ্টি হলে কোথায় জল জমতে পারে কিংবা কোথায় নিকাশি ব্যবস্থা সংস্কার করা উচিত, তা নিখুঁতভাবে বলে দিচ্ছে AI, তেমনই নির্মাণ ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার পরিকাঠামোকে আরও আধুনিক করে তুলবে।

অনুষ্ঠানে জেন AI, ইআরপি সলিউশন, সিআরএম ও সেলস অটোমেশন, ড্রোন প্রযুক্তি, স্মার্ট বিল্ডিং সলিউশন এবং ডাটা অ্যানালিটিক্সের মতো বিভিন্ন আধুনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ক্রেডাই কর্তা গৌরব বেলানি জানান, কলকাতার রিয়েল এস্টেট শিল্প আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। পরিকল্পনা থেকে শুরু করে বিপণন ও ব্যবস্থাপনা—সর্বত্র প্রযুক্তির সঠিক ব্যবহারই আগামী দিনের শিল্পের রূপরেখা তৈরি করবে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *