হাসপাতালে রোগী ভর্তির পরেই এবার কঠোর নিয়ম! চিকিৎসকদের জন্য যা নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী, জানলে চমকে যাবেন!

রোগী ভর্তির ন্যূনতম ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকতে হবে চিকিৎসকদের! কড়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রোগী ভর্তির পর এবার থেকে হাসপাতালে ন্যূনতম ৪৮ ঘণ্টা চিকিৎসকদের উপস্থিত থাকতেই হবে। চিকিৎসাক্ষেত্রে নানা অনিয়ম ও বেনজির গোলমাল নজরে আসতেই সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ে এমনই কড়া নির্দেশিকা জারি করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। শুধু সরকারি হাসপাতালেই নয়, সম্প্রতি বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন বড় মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই এবার আসরে নেমেছে স্বাস্থ্য ভবন।

এদিন এই প্রসঙ্গে মুখ খুলে স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজ্যজুড়ে চিকিৎসাব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি ও গোলমালের আভাস পাওয়া গেছে। সেই কারণেই তড়িঘড়ি স্বাস্থ্য ভবনের উদ্যোগে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনই কাউকেও সরাসরি দোষী সাব্যস্ত করছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কাউকে দোষী বলছি না, তবে কিছু কিছু জায়গায় অনিয়মের আভাস পেয়েছি। তাই তদন্ত শুরু করেছি।” স্বাস্থ্যমন্ত্রীর এই নতুন এবং কড়া পদক্ষেপে ইতিমধ্যেই চিকিৎসামহলে ব্যাপক শোরগোল পড়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *