মেয়ো রোডে ধাক্কা! তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে বড় মোড়, হাইকোর্টের রায়ে কে কোথায় সভা করার অনুমতি পেল?

মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি পেল না ‘কালীঘাট-তৃণমূল’ বা ‘ঋতব্রত-তৃণমূল’!

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। নির্ধারিত মেয়ো রোডে এই কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিল সংশ্লিষ্ট পক্ষগুলি, তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত মেলেনি সেই কাঙ্ক্ষিত অনুমতি। ফলে বাধ্য হয়েই ভেন্যু পরিবর্তন করতে হচ্ছে তাদের।

আদালতের নির্দেশ অনুযায়ী, ‘কালীঘাট-তৃণমূল’-কে মেয়ো রোডের পরিবর্তে এবার সভা করার জন্য বিড়লা তারামণ্ডলের সামনের চত্বরটি বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে, ‘ঋতব্রত-তৃণমূল’-কে রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রতিষ্ঠা দিবসের ঠিক আগে আদালতের এই রায়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *