চিনের সঙ্গে ‘রাজনৈতিক সমাধান’-এর পথে মোদী সরকার! অজিত ডোভালের বেইজিং বৈঠক ঘিরে শোরগোল আন্তর্জাতিক মহলে।

চিনের সঙ্গে ‘রাজনৈতিক সমাধান’-এর পথে দিল্লি! সীমান্তে শান্তি ও সম্পর্ক মেরামতে জোর

২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্ক যেখানে কার্যত তলানিতে ঠেকেছিল, সেখান থেকে পরিস্থিতি স্বাভাবিক করার কূটনৈতিক প্রক্রিয়ায় এল বড় মোড়। সীমান্ত-সমস্যার দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার এক ধাপ এগিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় বসল দিল্লি ও বেজিং।

বেইজিংয়ে অনুষ্ঠিত ২৫ দফার বিশেষ প্রতিনিধি বা ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ (SR) বৈঠকে মুখোমুখি হন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠকে দুই দেশই সীমান্ত সংক্রান্ত সমস্ত বিরোধের একটি ‘রাজনৈতিক সমাধান’ খোঁজার কাজ চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছে।

বৈঠকে ভারতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC-তে শান্তি এবং স্থিতাবস্থা বজায় না থাকলে দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো স্বাভাবিক উন্নতি সম্ভব নয়। অন্যদিকে, চিনের পক্ষ থেকেও পুরনো বিরোধের গণ্ডি ভেঙে পারস্পরিক আস্থা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষ করে নাথুলা দিয়ে কৈলাস-মানস সরোবর যাত্রা এবং নির্দিষ্ট সীমান্তপথে ঐতিহ্যবাহী বাণিজ্য পুনরায় চালুর মতো পদক্ষেপে দুই প্রান্তের মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরেছে বলে মত প্রকাশ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, গলওয়ানের সংঘাতের ছায়া কাটিয়ে ভারত-চিন সম্পর্ককে নতুন করে স্বাভাবিক ছন্দে ফেরানোর এই কূটনৈতিক প্রচেষ্টা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী দিনে সম্পর্কের এই বরফ কতদূর গলে, সেটাই এখন দেখার।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *