ট্রেনে ফেলে এসেছিলেন ৬ লক্ষের সোনার ব্যাগ! রেলের ঝটিকা পদক্ষেপে যা ঘটল, দেখলে চোখ কপালে উঠবে!

ট্রেনে ব্যাগ ফেলে চরম আতঙ্ক! ৬.১০ লক্ষ টাকার গয়না ফিরে পেয়ে স্বস্তি পেলেন যাত্রী

মুহূর্তের অসাবধানতা যে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে, হাড়ে হাড়ে টের পেয়েছিলেন পরভিনা খাতুন। কাটোয়া–ব্যান্ডেল লোকাল থেকে নামার পরই বুঝতে পারেন, ট্রেনের দরজার কাছে নিজের মূল্যবান বাদামি রঙের হ্যান্ডব্যাগটি ফেলে এসেছেন তিনি। আর সেই ব্যাগেই ছিল পরিবারে থাকা ৬ লক্ষ ১০ হাজার টাকার সোনাদানা, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সামগ্রী। ট্রেন চোখের পলকে ছেড়ে চলে যাওয়ায় তখন মাথায় আকাশ ভেঙে পড়েছিল তাঁর।

সর্বস্ব হারানোর আশঙ্কায় ঘাবড়ে না গিয়ে বুদ্ধিমত্তা খাটিয়ে সঙ্গে সঙ্গে ‘রেল মদদ’ পোর্টালের মাধ্যমে জরুরি অভিযোগ দায়ের করেন ওই যাত্রী। এরপরই তৎপর হয়ে ওঠে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)।

পূর্ব রেল সূত্রে জানা গেছে, নবদ্বীপ ধাম স্টেশনে দ্রুত পদক্ষেপ করে ব্যাগটি উদ্ধার করা হয়। সমস্ত নিয়ম ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে নিরাপদে যাত্রীর হাতে তুলে দেওয়া হয় তাঁর লক্ষাধিক টাকার সোনা ও মূল্যবান সামগ্রীভর্তি ব্যাগটি। রেলের এমন দ্রুত ও নির্ভরযোগ্য পদক্ষেপে হাঁপ ছেড়ে বেঁচেছেন ওই যাত্রী। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ‘অপারেশন আমানত’-এর মতো উদ্যোগের মাধ্যমে যাত্রীদের সুরক্ষা ও ভরসা জোগাতে সবসময় বদ্ধপরিকর রেল প্রশাসন।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *