বন্ধুর স্ত্রীর মুখ বুকে একে বিয়ের উপহার! এমন কাণ্ড জীবনেও দেখেননি, দেখুন ভিডিও।

বৌদির ট্যাটু বুকে! বিয়ের আসরে জামা খুলে ‘উপহার’ দেখালেন যুবক, দেখেই পাত্র যা করলেন

বিয়ে মানেই আনন্দ, হইহুল্লোড় আর নানান উপহারের সমাহার। উপহার নিয়ে নবদম্পতির কৌতূহলের শেষ থাকে না। তবে সম্প্রতি ইন্টারনেটে যে বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, তা দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে নেটিজেনদের। বিয়ের আসরে এক যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন, যা শুনলে আপনিও অবাক হবেন।

জানা গেছে, সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে হাজির হন এক যুবক। প্রিয় বন্ধু ও তাঁর নববধূকে চমকে দিতে তিনি এক অদ্ভুত উপহার বেছে নেন। বন্ধুর স্ত্রী ও তাঁর মুখের ট্যাটু নিজের বুকে আঁকিয়ে নেন ওই যুবক। বিয়ের আসরে সেই উপহার নিয়ে হাজির হন তিনি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বন্ধুকে উপহারটি দেওয়ার পরেই সকলের সামনে তড়িঘড়ি নিজের জামা খুলে ফেলেন ওই যুবক। দেখা যায়, তাঁর বুকের একপাশে বন্ধুর মুখ এবং অন্যপাশে নববধূর মুখের ট্যাটু করা রয়েছে! বন্ধুর এমন কাণ্ড দেখে প্রথমে তো সবাই থমকে যান। খোদ পাত্রও এই উপহার দেখে যারপরনাই বিব্রত ও বিস্মিত হয়ে পড়েন। বন্ধুর এহেন অতিভক্তি বা পাগলামি মোটেই ভালোভাবে নেননি পাত্র।

সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটিজেনদের অনেকেই এই নিয়ে নানা প্রশ্ন তুলেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কেউ নিজের ভাইবোনের ট্যাটুও বুকে করেন না, আর ইনি বন্ধুর স্ত্রীর মুখ এঁকেছেন!’ অন্য একজন আবার প্রশ্ন তুলেছেন, ‘সম্পর্কের পরিণতি কী হবে কেউ জানেন না। যদি ভবিষ্যতে ছাড়াছাড়ি হয়, তখন এই ট্যাটু কীভাবে মুছবেন ওই যুবক?’ সব মিলিয়ে এই অদ্ভুত বিয়ের উপহার এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *