KGF: বদলে যাবে হিরো আর ‘রকি ভাই’ থাকছেন না ইয়াশ!

কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার ইয়াশ বিশ্ব বক্স অফিসে ‘কেজিএফ’ সুনামির পর ভক্তদের কাছে তিনি রকি ভাই। তবে ‘রকি ভাই’ আর ইয়াস থাকছেন না। এনটা জানিয়েছে সিনেমাটির প্রযোজক বিজয় কিরাগান্দুর।

তবে এখনই মন খারাপের কিছু নেই ইয়াশ ভক্তদের। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পঞ্চম কিস্তির পরে ‘রকি ভাই’ চরিত্রে নতুন কাউকে দেখা যাবে।

‘মেট্রোসাগা’কে দেওয়া সাক্ষাৎকারে বিজয় কিরাগানদুর জানিয়েছেন, হিট ফিল্ম ফ্র্যাঞ্চাইজির একাধিক পার্ট বানানো হয়, যেমন ‘জেমস বন্ড’। পরের পার্টগুলোতে মূল অভিনেতাকে বদলানো হয়। এমন হতে পারে কেজিএফ এর পঞ্চম কিস্তির পরে ‘রকি ভাই’ চরিত্রটি অন্য কেউ করতে পারে, জেমস বন্ড সিরিজের মতো।’

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা আলোচনায় নিয়ে আসে ইয়াশকে। আর গেল বছর সিনেমাটির দ্বিতীয় সংস্করণ ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ বিশ্ব বক্স অফিসে সুনামি তুলেছিল। সর্বত্র আলোচনা চলছে সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *