বিরাট-রোহিতকেও পিছনে ফেললেন জাদেজা! শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেই গড়লেন অনন্য ইতিহাস

এই মুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের জোরালোভাবে টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টিম ইন্ডিয়ার সামনে। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচের প্রথম একাদশে সুযোগ পয়েই এক অভাবনীয় নজির গড়লেন দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

ম্যাচের প্রথম একাদশে খুব একটা বড় পরিবর্তন আনেননি কোচ গৌতম গম্ভীর। শুধুমাত্র অভিজ্ঞ চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করা ডান-হাতি অফস্পিনার সারাংশ জৈনকে অভিষেক ঘটানোর সুযোগ দেওয়া হয়েছে। আর অভিষেকের দিনে নবাগত তরুণ তুর্কির হাতে ভারতীয় দলের টেস্ট ক্যাপ তুলে দেন দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা রবীন্দ্র জাদেজা নিজেই।

স্পিন বিভাগে নতুন সহযোদ্ধা পাওয়ার এই বিশেষ দিনে রবীন্দ্র জাদেজার মুকুটে যুক্ত হয়েছে আরও একটি সোনালী পালক। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চে ৫০টি ম্যাচ খেলার অনন্য নজির গড়লেন তিনি। এর আগে ভারতের হয়ে অন্য কোনো ক্রিকেটার এই বিশেষ মাইলফলক স্পর্শ করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজার সুদীর্ঘ ধারাবাহিকতা এবং বছরের পর বছর ধরে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে টিকিয়ে রাখার ক্ষমতাই এই সাফল্যের মূল চাবিকাঠি।

ভারতের হয়ে সর্বাধিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলার তালিকা:
১. রবীন্দ্র জাদেজা (৫০ ম্যাচ)

২. মহম্মদ সিরাজ (৪৭ ম্যাচ)

৩. বিরাট কোহলি (৪৬ ম্যাচ)

৪. যশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, শুভমান গিল (৪২ ম্যাচ)

৫. রবিচন্দ্রন অশ্বিন (৪১ ম্যাচ)

উল্লেখ্য, এর কিছুদিন আগেই টেস্ট ফরম্যাটে আরও একটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছিলেন জাদেজা। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই দীর্ঘ ফরম্যাটে ৪০০০ রান এবং ৩৫০ উইকেটের অবিশ্বাস্য ডাবল পূর্ণ করেছিলেন তিনি। আসন্ন দিনগুলিতে দলের সাফল্যে এবং আগামী বছরের বর্ডার-গাভাস্কার ট্রফির মতো কঠিন লড়াইয়ে রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স যে ভারতের অন্যতম বড় ভরসা হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *