চমকপ্রদ গল্প নিয়ে আসছেন তাপসী পান্নু, দেখেনিন সিনেমার ট্রেইলার

২০২১ সালের ২ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিলো ‘হাসিন দিলরুবা’ সিনেমাটি। যেখানে রানি কাশ্যপ সাক্সেনা নামের চরিত্রে রূপ-শরীরী আবেদন ছড়িয়েছিলেন তাপসী পান্নু। রোম্যান্টিক-থ্রিলার ঘরানার ছবিটি দর্শকের বিপুল সাড়া পায়।
বছর দেড়েক পর ঘোষণা এলো, ‘হাসিন দিলরুবা’ হয়ে পর্দায় ফিরছেন তাপসী। সিকুয়েলটির নাম দেওয়া হয়েছে ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। বুধবার (১১ জানুয়ারি) একটি পোস্টার শেয়ার করে সুখবরটি দিয়েছেন অভিনেত্রী।

পোস্টারে দেখা যায়, নৌকায় বসে জলে ভাসতে ভাসতে তাজমহলের দিকে যাচ্ছেন তাপসী। তার পরনে লাল শাড়ির সঙ্গে কালো স্লিভ-ব্যাকলেস ব্লাউজ। পোস্টারের ক্যাপশনে তাপসী বলেছেন, ‘এক নতুন শহরে, আরও একবার বিশৃঙ্খলা করতে আসছে আমাদের হাসিন দিলরুবা।’

তাপসী পান্নু জানান, এবারের সিনেমাটির গল্প আরও বেশি চমকপ্রদ। এমনকি গল্প শুনে তার রক্তচাপ পর্যন্ত বেড়ে গিয়েছিলো! সেজন্য লেখক কনিকা ধিলনের কাছে আর্জি জানিয়েছেন, যেন একটু রয়েসয়ে গল্প লেখেন।

‘হাসিন দিলরুবা’ সিনেমার মতো এটাতেও তাপসীর সঙ্গে থাকছেন বিক্রান্ত মাসে। কিছুদিন আগেই অভিনেতা নয়া কিস্তির ইঙ্গিত দিয়েছিলেন। এবার পোস্টারসমেত এসে গেছে অফিসিয়াল ঘোষণা। এখন কেবল শুটিং শেষে মুক্তির অপেক্ষা।

প্রথম সিনেমাটি বিনিল ম্যাথিউ পরিচালনা করলেও এটি বানাচ্ছেন জয়প্রদ দেসাই। প্রযোজনায় আনন্দ এল রাই ও হিমাংসু শর্মা। এটি সিনেমা হলে নাকি ওটিটিতে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।

‘ফির আয়ি হাসিন দিলরুবা’ ছাড়াও তাপসীর হাতে রয়েছে ‘ডানকি’ সিনেমার কাজ। রাজকুমার হিরানির নির্মাণে এতে তিনি অভিনয় করছেন শাহরুখ খানের সঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *