আইফোন কেনার সুবর্ণ সুযোগ! এয়ারটেলের বাম্পার অফারে সোজা ২৩ হাজার টাকা পর্যন্ত ছাড়

নতুন আইফোন কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত এক সুযোগ। টেলিকম জায়ান্ট এয়ারটেল গ্রাহকদের জন্য নিয়ে এল বিরাট ধামাকা অফার। জনপ্রিয় ইলেকট্রনিক্স রিটেল চেন ক্রোমা (Cromo)-র সঙ্গে যৌথভাবে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো-সহ একাধিক প্রিমিয়াম মডেলে বিশেষ ছাড় ঘোষণা করেছে এয়ারটেল। এই দুর্দান্ত অফারে আইফোনের বিভিন্ন মডেলে এক ধাক্কায় ২৩ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করার সুযোগ পাচ্ছন ক্রেতারা।
কারা পাবেন এই বিশেষ ছাড়? এয়ারটেলের তরফে জানানো হয়েছে যে, এই এক্সক্লুসিভ অফারটি শুধুমাত্র এয়ারটেল গ্রাহকদের জন্যই প্রযোজ্য। আপনি এই অফারের জন্য যোগ্য কি না, তা জানতে নিজের ফোনের এয়ারটেল অ্যাপে গিয়ে ‘রিওয়ার্ডস অ্যান্ড ওটিটি’ (Rewards & OTT) বিভাগটি চেক করে নিতে পারেন।
এই বিশেষ সুবিধার লাভ তুলতে হলে গ্রাহকদের আগামী ৩১ অগাস্টের মধ্যে কুপন জেনারেট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কুপন তৈরি না করলে এই অফার আর পাওয়া যাবে না। যদিও এয়ারটেল অফারের নির্দিষ্ট শেষ তারিখ নিয়ে কিছুটা ধোঁয়াশা রাখলেও, কিছু কিছু ক্ষেত্রে অ্যাপে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এর বৈধতা দেখানো হচ্ছে। ক্রোমা-র অফলাইন স্টোর এবং অফিশিয়াল ওয়েবসাইট—উভয় মাধ্যম থেকেই এই অফার উপভোগ করা যাবে।
কোন মডেলে কত ছাড় মিলছে?
-
iPhone Air: সবচেয়ে বড় চমক রয়েছে আইফোন এয়ারে। ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা দামের এই ফোনটি অফারে মাত্র ৯৭ হাজার ৮২৪ টাকায় কেনা সম্ভব। অর্থাৎ সরাসরি ২২ হাজার টাকারও বেশি সাশ্রয় হচ্ছে। এর সঙ্গে রয়েছে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং সর্বোচ্চ ১২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস।
-
iPhone 17 Pro Max: প্রো ম্যাক্স সিরিজের লঞ্চের সময় দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা। এয়ারটেলের এই বিশেষ অফারে ফোনটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৩৮ হাজার ২৩০ টাকা থেকে। অর্থাৎ সরাসরি ১১ হাজার ৬৭০ টাকা পর্যন্ত ছাড় মিলছে।
-
iPhone 17 Pro: আইফোন ১৭ প্রো-এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ১ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকার পরিবর্তে অফারে মিলছে ১ লক্ষ ২৪ হাজার ৩১০ টাকায়। ফলে সোজা ১০ হাজার ৫৯০ টাকা সাশ্রয় হবে। (প্রো এবং প্রো ম্যাক্সের ক্ষেত্রে স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী ছাড়ের পরিমাণে তারতম্য হতে পারে)।
-
iPhone 17 ও অন্যান্য: বেস মডেল আইফোন ১৭-এর দাম ৮২ হাজার ৯০০ টাকা হলেও অফারে এটি ৭৯ হাজার ৫৬৪ টাকায় (৩,৩১৬ টাকা ছাড়সহ) কেনা যাবে। এ ছাড়া আইফোন ১৭ই-এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ৫৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে (আসল দাম ৬৪,৯০০ টাকা)।
পুরনো মডেলেও বাম্পার ডিসকাউন্ট শুধু নতুন ১৭ সিরিজ নয়, এয়ারটেলের এই অফারে পুরনো মডেলগুলিতেও মিলছে দুর্দান্ত ছাড়। আইফোন ১৬ প্লাস-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ৭৯ হাজার ৯০০ টাকার বদলে ৭৩ হাজার ৯১০ টাকায় (৫,৯৯০ টাকা ছাড়) পাওয়া যাচ্ছে। অন্যদিকে, আইফোন ১৬ (১২৮ জিবি) মিলছে ৬৪ হাজার ৭৯০ টাকায় এবং জনপ্রিয় আইফোন ১৫ পাওয়া যাচ্ছে মাত্র ৫৫ হাজার ১৯০ টাকায়।
তবে অফার লুফে নেওয়ার আগে অবশ্যই এয়ারটেল অ্যাপে নিজের যোগ্যতা এবং সংশ্লিষ্ট ফোনের ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ সংক্রান্ত শর্তগুলি ভালো করে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।