শনিদেবের কোপে ওলটপালট জীবন! অক্টোবরের মধ্যে ধ্বংসের মুখে পড়তে পারে এই ৬ রাশি

শনিদেবের নাম শুনলেই অনেকের মনে ভয় জেঁকে বসে। মানুষের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তাঁর রোষে যেকোনো মানুষের জীবনে বড় ধরনের সর্বনাশ বা ঝড় বয়ে যেতে পারে। হিন্দুধর্ম ও জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মের ফলদাতা হিসেবে বিবেচনা করা হয়। শনি অত্যন্ত ধীরগতিতে চললেও, এক রাশি থেকে অন্য রাশিতে বা নক্ষত্রে তাঁর গোচর বিশেষ তাৎপর্যপূর্ণ। জ্যোতিষশাস্ত্রের হিসাব বলছে, আজ, ২০ অগাস্ট, শনি বক্রী দশায় নতুন এক নক্ষত্র প্রবেশ করেছে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে মোট ছয়টি রাশির জাতক-জাতিকাদের ওপর। আগামী ৯ অক্টোবর পর্যন্ত এই পরিবর্তনের প্রভাব থাকবে, তাই এই সময়কালে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।

২০২৬ সালের ২০ অগাস্ট সন্ধেয় বক্রী দশায় রেবতী নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করেছেন শনি। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, এর জেরে নির্দিষ্ট কয়েকটি রাশির জাতকদের চাকরি, ব্যবসা, আর্থিক দায়িত্ব ও পারিবারিক জীবনে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।

কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য শনির গোচরে নানা ঝামেলা বাড়তে পারে। কাজে বারবার বিলম্ব ঘটতে পারে এবং কর্মজীবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে তিরস্কৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বাবা বা পরিবারের কোনো প্রবীণ সদস্যের স্বাস্থ্যের কারণে দায়িত্ব বাড়বে। দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াটই বুদ্ধিমানের কাজ হবে।

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টি আকস্মিক পরিবর্তনের। অতীতের কোনো কর্মফল এবার সামনে আসতে পারে। আর্থিক বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ অপ্রত্যাশিত খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। পুরোনো কোনো পাওনা টাকা ফেরত দিতে হতে পারে। যারা চাকরিজীবী, তাঁদের কাঁধে কঠিন দায়িত্ব চাপতে পারে। আর্থিক লেনদেন, বিনিয়োগ বা অন্যের টাকা-পয়সা সংক্রান্ত বিষয়ে কোনো রকম তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন।

বৃশ্চিক রাশি: বক্রী শনির প্রভাবে এই রাশির জাতকদের কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং আগের নেওয়া বিনিয়োগের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হতে পারে। শেয়ার বাজার বা অন্ধ বিশ্বাসের ওপর ভর করে কোনো ঝুঁকি নেবেন না। প্রেমের সম্পর্কে পুরনো বাসি সমস্যাগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অতীতের ভুলগুলোকে এড়িয়ে না গিয়ে আলোচনার মাধ্যমেই তার সমাধান করতে হবে।

ধনু রাশি: ধনু রাশির জন্যও শনির এই বক্রী গতি বেশ চ্যালেঞ্জিং। যারা সম্পত্তি কেনা বা বেচার পরিকল্পনা করছেন, তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আইনি কাগজপত্র খতিয়ে দেখবেন। গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা জরুরি। পরিবারের কোনো সদস্যের প্রতি দায়িত্ব বাড়ার পাশাপাশি কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নষ্ট হতে পারে।

কুম্ভ রাশি: কুম্ভ রাশি বর্তমানে সাড়ে সাতির শেষ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। শনির এই নক্ষত্র পরিবর্তন ও বক্রী গতি আর্থিক ও পারিবারিক বিষয়গুলো নতুন করে পর্যালোচনা করতে বাধ্য করবে। পরিবারে পুরোনো কোনো ইস্যু নিয়ে মতবিরোধ হতে পারে। কথার কারণে ভুল বোঝাবুঝি এড়াতে এই সময়ে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি, অর্থ জমানোর দিকেও বিশেষ নজর দিতে হবে।

মীন রাশি: শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায় চলছে এই রাশিতে। বক্রী শনির প্রভাবে মীন রাশির জাতকদের নিজেদের সিদ্ধান্ত ও জীবনের গতিপথ নতুন করে ভাবতে হবে। যে চাকরি বা কেরিয়ার কিছুদিন আগেও সঠিক মনে হচ্ছিল, তা নিয়ে হঠাৎই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। এমনকি চাকরি বদলানোর পরিস্থিতিও তৈরি হতে পারে। একই সঙ্গে একাধিক দায়িত্ব সামলাতে গিয়ে মানসিক চাপ বাড়ার আশঙ্কা থাকায় পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *