সাধারণ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে SBI-র কোন নিয়ম?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) বেসিক সেভিংস অ্যাকাউন্ট বা BSBD অ্যাকাউন্টের গ্রাহকদের জন্য এক বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে এই ধরনের সেভিংস অ্যাকাউন্টে টাকা তোলা বা ক্যাশ উইথড্রয়ালের নিয়মে বড়সড় বদল আসছে। ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতি মাসে যে চারটি বিনামূল্যে লেনদেন বা ক্যাশ উইথড্রয়ালের সুবিধা পাওয়া যায়, এখন থেকে তার হিসাবের মধ্যে ডিজিটাল ট্রানজাকশনগুলিও যুক্ত করা হবে।

এতদিন বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মোট চারটি বিনামূল্যে টাকা তোলার সুবিধার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনগুলিকে আলাদা রাখা হতো এবং সেগুলি ওই ফ্রি লিমিটের মধ্যে ধরা হতো না। কিন্তু আগামী ১ অক্টোবর থেকে সেই নিয়মে পরিবর্তন আসছে। ফলে এখন থেকে গ্রাহকরা মাসে কতবার বিনামূল্যে টাকা তুলতে পারছেন, তার হিসাব করার সময় শুধু এটিএম বা ব্যাঙ্কের শাখায় গিয়ে নগদ টাকা তোলার হিসেব দেখলেই চলবে না, নির্দিষ্ট ডিজিটাল ট্রানজাকশনগুলিও ওই চারটি ফ্রি উইথড্রয়ালের সীমার মধ্যেই গণনা করা হবে।

এসবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী, এই বিশেষ অ্যাকাউন্টগুলিতে গ্রাহকরা প্রতি মাসে মোট চারটি ক্যাশ উইথড্রয়াল সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। এই চারটি সীমার মধ্যে স্টেট ব্যাঙ্ক বা অন্য যে কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা, ব্যাঙ্কের শাখা থেকে নগদ টাকা তোলা এবং সমস্ত ডিজিটাল ট্রানজাকশন একসঙ্গে ধরা হবে। নির্ধারিত এই চারটি বিনামূল্যের সীমা পেরিয়ে গেলে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য গ্রাহককে ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য জিএসটি দিতে হবে।

ব্যাঙ্কের এই নতুন নিয়মের ফলে সাধারণ গ্রাহকদের কিছুটা বাড়তি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। কোনো গ্রাহক যদি মাসের শুরুতে একাধিক ডিজিটাল লেনদেন করে ফেলেন এবং পরবর্তীতে এটিএম বা শাখা থেকে নগদ টাকা তুলতে যান, তবে তাঁদের চারটি ফ্রি উইথড্রয়ালের সীমা খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে। উল্লেখ্য, এসবিআই-এর এই বেসিক সেভিংস অ্যাকাউন্টগুলি মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি, যাঁরা কোনো ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট পরিচালনা করতে চান। এই অ্যাকাউন্টগুলিতে কোনো ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না এবং এর সঙ্গে একটি রুপে এটিএম কাম ডেবিট কার্ড দেওয়া হয়, তবে কোনো চেক বুকের সুবিধা থাকে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *