প্রথমে ব্রাজিল, এবার আরও এক বিশ্বচ্যাম্পিয়ন কিলার দল! দুর্গাপুজোর আগে কলকাতায় পা রাখছে কেপ ভার্দে?

মাস দুয়েক আগের কথা। গোটা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মুখে মুখে ফিরছিল একটি মাত্র নাম—কেপ ভার্দে। মাত্র সাড়ে পাঁচ লক্ষ জনসংখ্যার ছোট্ট সেই দেশটি সদ্যসমাপ্ত ফুটবল বিশ্বকাপে অন্যতম বড় আন্ডারডগ হিসেবে আবির্ভূত হয়েছিল। টুর্নামেন্টের মাঝপথেই রাতারাতি বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন দলটির ৪০ বছর বয়সি তারকা গোলকিপার ভোজিনহা। এবার সেই কেপ ভার্দে দলের ভারতেই খেলতে আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে চরম উন্মাদনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, কারণ ভিনসিয়াসদের মতো তারকাখচিত দলকে ঘরের মাঠে খেলতে দেখা ভারতীয় সমর্থকদের কাছে একরকম স্বপ্নপূরণের শামিল। সম্প্রতি ব্রাজিলের ফুটবল দলের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেও এই সফরের বার্তা দেওয়া হয়েছে। আর তার মাঝেই গুঞ্জন জোরালো হয়েছে যে, ব্রাজিল ম্যাচের ঠিক আগে বা পরেই ভারতের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে কেপ ভার্দে। যদিও এই ম্যাচের নির্দিষ্ট তারিখ বা ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। ফেডারেশনের মেগা পরিকল্পনা ও নিরাপত্তা নিয়ে সতর্কতা সূত্রের খবর, কেপ ভার্দের সঙ্গে ম্যাচ আয়োজন নিয়ে ইতিমধ্যেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আলোচনা শুরু করেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। ফলে দুর্গাপুজোর আগে ভারতীয় ফুটবলপ্রেমীরা যে জোড়া উপহার পেতে চলেছেন, তা বলাই বাহুল্য। তবে অতীতে তারকা ফুটবলারদের কলকাতায় আগমন ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে এবার অত্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ করছে ফেডারেশন। অতীতে লিয়োনেল মেসির কলকাতা সফরের সময়কার অভিজ্ঞতা মাথায় রেখে কোনো রকম ঝুঁকি নিতে নারোজ কতৃপক্ষ। ইতিমধ্যেই ম্যাচ সফলভাবে আয়োজন করতে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছে আইএফএ। খুব শীঘ্রই ব্রাজিলের প্রতিনিধি দলও কলকাতার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শহরে আসবে। সবমিলিয়ে, ভিনসিয়াসদের পাশাপাশি কেপ ভার্দের সম্ভাব্য আগমন বার্তায় এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ময়দানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *