Pathan: বিতর্কের মাঝেই অ্যাকশনে ভরপুর ‘পাঠান’এর ট্রেলার এলো, দেখেনিন আপনিও

তিন বছর পর বড় পর্দায় আসছেন শাহরুখ খান। তার আগেই যেনো গা জ্বালা ধরিয়েছেন সমালোচকদের। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তুমুল সমালোচনার মুখে পড়ে। এর মাঝে সিনেমাটির ট্রেলার মুক্তির ঘোষণা দেয়া হয়। অবশেষে এলো সেই ট্রেলার।

মঙ্গলবার দুপুরে মুক্তি পেল ট্রেলারটি। ২ মিনিট ৩৪ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে দেশপ্রেমের গল্প দেখা যায়। আর এই গল্প ধুন্ধুমার অ্যাকশনের মধ্য দিয়ে এগিয়েছে। শাহরুখের সঙ্গে জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোনকেও অ্যাকশন অবতারে দেখা মিলেছে এতে।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস। এতে আশুতোষ রানাসহ ক্যামিও চরিত্রে সালমান খানকেও দেখা যাবে। হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায় আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

এর আগে ‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। তিনি বলেন,‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’

এরপর শাহরুখ খানের কুশপুত্তলিকা দাহ, দীপিকাকে নিয়ে কটূক্তি— এমন অনেক ঘটনাই ঘটিয়েছেন ‘পাঠান’ সিনেমা বয়কটকারীরা। সম্প্রতি শাহরুখ খানকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন অযোধ্যার সাধু পরমহংস আচার্য। এ পরিস্থিতিতে সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয় সিনেমাটি। কিন্তু ছাড়পত্র মেলেনি। পরে সিনেমাটির নানা দৃশ্য ও সংলাপ কাটাকুটির গত ২ জানুয়ারি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় বলে খবর প্রকাশ করে বলিউড হাঙ্গামা।

এইসব আলোচনা-সমালোচনা আর বয়কট হুমকির মধ্যে এলো ছবিটির ট্রেলার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *