OMG! সাইকেল চালাতে চালাতে তরুণীর ‘দড়িলাফ’, ভিডিও দেখে অবাক নেট দুনিয়া

মানুষের প্রতিভার অভাব নেই। আর তথ্য-প্রযুক্তির এ যুগে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে রাতারাতি ভাইরাল বা তারকা বনে যাওয়া কোনো ব্যাপারই না। ঠিক এমনই ঘটেছে ভারতের বুশরা নামের এক তরুণীর সঙ্গে।

সাইকেল চালানো অবস্থায়`দড়িলাফ’ দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি বুশরার অবাক করা এ কাণ্ডের একটি ভিডিও পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।

ওই ভিডিওটিতে দেখা যায়, বুকে ২০২৩ লেখা প্ল্যাকার্ড বেঁধে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন বুশরা। কিন্তু সাইকেলের হাতলে হাত না রেখে একটি দড়ি সামনে-পেছনে করছেন তিনি। মানুষ ঠিক দড়িলাফের সময় যেমন করে, সাইকেলের চাকার নিচ দিয়ে ঠিক সেভাবেই দড়ি ফেলে পার পেয়ে যাচ্ছেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওর শিরোনামে লেখা ‘চারপাশ তো ২০২৩ সাল নিয়ে চর্চা। এর মধ্যে আমার দড়িলাফ আপনাদের কেমন লাগলো?’

 

View this post on Instagram

 

A post shared by 🍁 B_ush_ra🍁 (@iamsecretgirl023)

ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক এসেছে প্রায় সাড়ে ৭২ হাজার লাইক পড়েছে। বেশির ভাগ ইনস্টাগ্রাম ব্যবহারকারী বুশরার এ কাণ্ডের প্রশংসা করেছেন। অনেকে আবার কাজটিকে বিপজ্জনক বলে দাবি করেছেন।

অনেকের মতে, এভাবে সাইকেল চালানোর ফেলে যেকোনো সময় বুশরার বিপদ হতে পারে।

একজন তো আবার বুশরাকে সতর্ক করে ওই ভিডিওতে মন্তব্য করেন, কাজটি তো খুবই বিপজ্জনক! এটি করতে গিয়ে কোনো বিপদে পড়বেন না, আগে সে বিষয়ে নিশ্চিত হয়ে নিন।

বুশরার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৭ লাখ ৩৫ হাজার। ইনস্টাগ্রাম আইডিতে তিনি নিজের পরিচয় দিয়েছেন স্বশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *