১৫ অগাস্টই শেষ সুযোগ! ঘরে বসেই জনগণনার এই ৩৩টি প্রশ্নের উত্তর রেডি আছে তো?

পশ্চিমবঙ্গে জনগণনার সেল্ফ এনুমারেশন বা নিজে তথ্য নথিভুক্তকরণের কাজ একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত এই কাজ করার সুযোগ রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ মানুষ ঘরে বসেই অনায়াসে নিজের পরিবারের সমস্ত তথ্য দিয়ে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন। তবে এখনও বহু মানুষ এই কাজটি সম্পন্ন করেননি, যা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। শেষ মুহূর্তের জটিলতা এড়াতে তাই দ্রুত সেল্ফ এনুমারেশনের কাজ সেরে ফেলা অত্যন্ত জরুরি। আর এই কাজ দ্রুত ও সফলভাবে করতে হলে আগে থেকেই জেনে নেওয়া প্রয়োজন যে, কোন কোন ৩৩টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে।

কোন ওয়েবসাইটে গিয়ে করবেন?

১৫ অগাস্ট জনগণনার শেষ দিন। তার আগেই আপনাকে https://se.census.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে পরিবারের সদস্য সংখ্যা থেকে শুরু করে বাড়ির মেঝে, দেওয়াল, পানীয় জল, রান্নার জ্বালানি, শৌচাগার এবং আলোর উৎস সংক্রান্ত তথ্য দিতে হবে। সব মিলিয়ে মোট ৩৩টি প্রশ্নের উত্তর দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। তাই সময় নষ্ট না করে জেনে নিন সেই নির্দিষ্ট প্রশ্নগুলি।

জনগণনায় যে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে:

১. বাড়ির নম্বর কী?

২. জনগণনার জন্য নির্ধারিত বাড়ির সংখ্যা কত?

৩. ঘরের মেঝের উপাদান কী (যেমন: সিমেন্ট, মাটি ইত্যাদি)?

৪. ঘরের দেওয়ালের উপাদান কী (যেমন: ইট, প্লাস্টার, মাটি)?

৫. ঘরের চাল বা ছাদ কী দিয়ে তৈরি?

৬. বাড়িটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়?

৭. বাড়ির বর্তমান অবস্থা ঠিক কী?

৮. পরিবারের সংখ্যা কত?

৯. পরিবারে মোট কতজন সদস্য রয়েছেন?

১০. পরিবার প্রধানের নাম কী?

১১. পরিবার প্রধানের লিঙ্গ কী?

১২. পরিবারের প্রধান কি তফশিলি জাতি, তফশিলি উপজাতি বা অন্য কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত?

১৩. বাসস্থানের মালিকানা কেমন (নিজের না ভাড়া)?

১৪. পরিবারের ব্যবহারের জন্য মোট ঘরের সংখ্যা কতগুলি?

১৫. পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত?

১৬. পানীয় জলের মূল উৎস ঠিক কী?

১৭. পানীয় জলের উৎসের সহজলভ্যতা ঠিক কতটা?

১৮. আলো বা বিদ্যুতের প্রধান উৎস কী?

১৯. শৌচাগারের সুবিধা রয়েছে কি না?

২০. টয়লেটের ধরন কেমন?

২১. বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা রয়েছে কি?

২২. স্নান করার আলাদা জায়গা রয়েছে কি?

২৩. রান্নাঘরের সুবিধা এবং এলপিজি/পিএনজি সংযোগ রয়েছে কি না?

২৪. রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কী?

২৫. বাড়িতে রেডিও বা ট্রানজিস্টর রয়েছে কি?

২৬. টেলিভিশন রয়েছে কি না?

২৭. ইন্টারনেট সংযোগ রয়েছে কি?

২৮. ল্যাপটপ বা কম্পিউটার আছে কি?

২৯. টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে কি?

৩০. সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড রয়েছে কি?

৩১. গাড়ি, জিপ বা ভ্যান রয়েছে কি?

৩২. পরিবারে ব্যবহৃত মূল খাদ্যশস্য কী?

৩৩. মোবাইল নম্বর (শুধুমাত্র জনগণনা সংক্রান্ত যোগাযোগের উদ্দেশ্যে)।

এই সমস্ত তথ্য ও প্রশ্নের উত্তর আগে থেকেই প্রস্তুত রাখলে সেল্ফ এনুমারেশনের পোর্টাল খুলে খুব কম সময়েই ঝঞ্ঝাটহীনভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *